Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ওকলার তথ্য

মোবাইল ইন্টারনেটের গতিতে ১০০ দেশের মধ্যে বাংলাদেশ ৮৭তম

ইকবাল হোসেন
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৫:৩৭
শেয়ার করুন:
মোবাইল ইন্টারনেটের গতিতে ১০০ দেশের মধ্যে বাংলাদেশ ৮৭তম

গ্রাফিকস: আগামীর সময়

বিশ্বে মোবাইল ইন্টারনেটের গতিতে ১০০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৭তম। দেশের মোবাইল ইন্টারনেটের মধ্যমা ডাউনলোড গতি বৈশ্বিক গড়ের অর্ধেকেরও কম। এমনকি নাইজেরিয়া ও কেনিয়ার চেয়েও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার তুলনায় পিছিয়ে থাকলেও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে দেশটি। অন্যদিকে তালিকার শীর্ষে থাকা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মোবাইল ইন্টারনেটের গতি বাংলাদেশের তুলনায় প্রায় ১৭ গুণ বেশি।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলার ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের’ সবশেষ হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গড় গতি তুলনা করে প্রতিষ্ঠানটি। এবারের প্রতিবেদনে ১০০টি দেশ ও অঞ্চলের মোবাইল ইন্টারনেটের মধ্যমা ডাউনলোড গতির চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বিশ্বের মোবাইল ইন্টারনেটের মধ্যমা ডাউনলোড গতি ১১০ দশমিক ৪ এমবিপিএস বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের মধ্যমা ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ৪০ দশমিক ১ মেগাবিট (এমবিপিএস)। সে হিসাবে বাংলাদেশের গতি বৈশ্বিক মধ্যমার তুলনায় অনেক কম। শুধু বাংলাদেশ নয়, তালিকার নিচের দিকে থাকা আরও কয়েকটি দেশের ইন্টারনেট গতিও বৈশ্বিক মধ্যমার চেয়ে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে।

প্রতিবেদন অনুযায়ী, নাইজেরিয়ার গতি ৪৩ দশমিক ৪ এমবিপিএস এবং কেনিয়ার ৪৩ দশমিক ১ এমবিপিএস। অর্থাৎ এ দুই দেশের চেয়েও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তবে পাকিস্তানের অবস্থান ৯৩তম, দেশটির গতি ৩২ দশমিক ৪ এমবিপিএস। দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কার মোবাইল ইন্টারনেটের গতি ৫৭ দশমিক ২ এমবিপিএস।
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মোবাইল ইন্টারনেটের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির মধ্যমা ডাউনলোড গতি ৬৮১ দশমিক ১ এমবিপিএস। দ্বিতীয় অবস্থানে থাকা কাতারের গতি ৫২৬ দশমিক ৪ এমবিপিএস এবং তৃতীয় অবস্থানে থাকা কুয়েতের ৪১০ দশমিক ৮ এমবিপিএস। অর্থাৎ শীর্ষ তিনটি অবস্থানই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর দখলে।

শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ। সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের পাশাপাশি তালিকায় রয়েছে বাহরাইন (২৪১ দশমিক ৪ এমবিপিএস) ও সৌদি আরব (২২২ দশমিক ৩ এমবিপিএস)। এ ছাড়া জার্মানি ২৯৯ দশমিক ৮ এমবিপিএস গতি নিয়ে চতুর্থ এবং ব্রাজিল ২৭৪ দশমিক ৪ এমবিপিএস নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। দক্ষিণ কোরিয়া ২৪৪ দশমিক ২ এমবিপিএস নিয়ে ষষ্ঠ স্থানে। শীর্ষ দশে আরও রয়েছে ভিয়েতনাম (২৩০ দশমিক ৩ এমবিপিএস) ও বুলগেরিয়া (২০৬ দশমিক ৫ এমবিপিএস)। বুলগেরিয়ার অবস্থান পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশের চেয়ে এগিয়ে।

ওকলার বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় দেশগুলোর দ্রুতগতির মোবাইল ইন্টারনেটের পেছনে রয়েছে শক্তিশালী ফাইভজি অবকাঠামো, পর্যাপ্ত রেডিও স্পেকট্রাম এবং বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজ। পাশাপাশি মোবাইল অপারেটরগুলোর মধ্যে প্রতিযোগিতাও ভূমিকা রাখছে নেটওয়ার্কের মানোন্নয়নে। বিশেষ করে পর্যাপ্ত স্পেকট্রাম বরাদ্দ থাকলে নেটওয়ার্কের তথ্য পরিবহনের সক্ষমতা বাড়ে। আর বিস্তৃত কাভারেজের কারণে বেশি এলাকার গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব হয় উচ্চগতির ইন্টারনেট।

মধ্যপ্রাচ্যের বাইরে ব্রাজিলের অবস্থানও উল্লেখযোগ্য। দেশটির মোবাইল ইন্টারনেটের গতি ২৭৪ দশমিক ৪ এমবিপিএস, যা চিলির ৮০ দশমিক ৮ এমবিপিএসের তুলনায় তিন গুণের বেশি এবং আর্জেন্টিনার ৬৮ দশমিক ৩ এমবিপিএসের প্রায় চার গুণ। দেশটিতে ৩ দশমিক ৫ গিগাহার্টজ ব্যান্ডে স্পেকট্রাম বরাদ্দ এবং দেশজুড়ে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণের প্রভাব এ গতিতে প্রতিফলিত হয়েছে।

প্রযুক্তিতে এগিয়ে থাকা অনেক বড় অর্থনীতির দেশও মোবাইল ইন্টারনেটের গতিতে শীর্ষ দশে নেই। যুক্তরাষ্ট্র ১৯০ দশমিক ৬ এমবিপিএস গতি নিয়ে বিশ্বে ১১তম অবস্থানে রয়েছে। দেশটির গতি বৈশ্বিক মধ্যমা গতির চেয়ে বেশি হলেও সংযুক্ত আরব আমিরাতের তুলনায় অনেক কম। চীনের অবস্থান ১৩তম, গতি ১৭০ দশমিক ১ এমবিপিএস। ফ্রান্সের গতি ১৪০ দশমিক ৯ এমবিপিএস এবং অস্ট্রেলিয়ার ১২৩ দশমিক ৪ এমবিপিএস।

এদিকে ভারত ১২৬ দশমিক ৯ এমবিপিএস গতি নিয়ে ৩৪তম অবস্থানে রয়েছে। কানাডা ৮৭ দশমিক ৩ এমবিপিএস নিয়ে ৫৪তম, ইতালি ৮৭ দশমিক ১ এমবিপিএস নিয়ে ৫৫তম এবং যুক্তরাজ্য ৭৮ দশমিক ৬ এমবিপিএস নিয়ে ৫৮তম অবস্থানে রয়েছে। জাপানের অবস্থান আরও নিচে, ৭১তম; দেশটির গতি ৬৭ দশমিক ৬ এমবিপিএস।

তবে তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা লিবিয়ার মোবাইল ইন্টারনেটের গতিও ১৯ দশমিক ৯ এমবিপিএস। অন্যদিকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সুপারিশ অনুযায়ী, ফোরকে মানের ভিডিও দেখতে প্রয়োজন অন্তত ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ।

মোবাইল ইন্টারনেটগতিবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান