Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঈদযাত্রা

নদী-রেল-সড়কপথ—দুঃখ ছিল সবখানেই

মাকসুদা রিনা
agamir somoy
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৩:০৪
নদী-রেল-সড়কপথ—দুঃখ ছিল সবখানেই

সংঘর্ষের পর বাসটিকে হিঁচড়ে আধা কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যায় ট্রেনটি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে ছুটি বাড়িয়ে দিয়েছিল সরকার। রাজধানীর সদরঘাটের পাশাপাশি বসিলায় পুরোনো বুড়িগঙ্গায় তৈরি করা হয়েছিল অস্থায়ী টার্মিনাল। উদ্দেশ্য ছিল যাত্রীদের ভোগান্তি কমানো এবং ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করা। সরকারের প্রস্তুতির কথা শোনার পর অনেকেই ভেবেছিলেন এবারের ঈদযাত্রা নিরাপদ ও আরামদায়ক হবে। কিন্তু সড়ক, রেল ও নৌপথে একের পর এক দুর্ঘটনায় ম্লান হয়ে গেছে ঈদের আনন্দ।

প্রশাসনের সংশ্লিষ্ট মহল আদেশ জারি করে দায়িত্ব সেরে ফেললেও, তা বাস্তবায়নে তদারকির ঘাটতি থেকে যাচ্ছে বলে প্রতিটি দুর্ঘটনার বিশ্লেষণে উঠে এসেছে।

গত ১৮ মার্চ বিকেলে সদরঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রী ও বাবাকে সঙ্গে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে নদীতে থাকা লঞ্চে উঠতে যাচ্ছিলেন মো. সোহেল। এ সময় ঢাকা-ইলিশা রুটের ‘আসা যাওয়া-৫’ এবং ঢাকা-দেউলা-ঘোষেরহাট রুটের ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের মাঝখানে চাপা পড়ে তাদের নৌকাটি। এতে প্রাণ হারান সোহেল।

এই দুর্ঘটনার চিত্র দেখে যে কারও বুক কেঁপে উঠবে। অথচ সঠিক নজরদারি থাকলে লঞ্চের মাঝে ট্রলার ঢুকতেই পারত না।

ঈদের দিন ২১ মার্চ সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে। ওই দিন ড্রাম ব্রিজ নদীতে ভেঙে পড়ে নিহত হয় চার শিশুসহ পাঁচজন।

জানা যায়, প্রতি বছরই ঈদ উপলক্ষে ওই ব্রিজে আশপাশে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারো ঈদের দিন বিকালে সেখানে প্রচুর মানুষ আসেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে।

এছাড়া গত ২২ মার্চ কুমিল্লায় একটি রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনা এই অব্যবস্থাপনারই আরেকটি উদাহরণ।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, দুই গেটম্যান হেলাল ও মেহেদীর দায়িত্বহীনতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া এ ঘটনায় মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এ ঘটনায় গত সোমবার কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন শেফালী আক্তার (৫৮) নামে এক নারী। তিনি ওই দুর্ঘটনায় নিহত এক যাত্রীর খালা।

এরপর দিন ২৩ মার্চ চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি থেকে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিল চার বছর বয়সি শিশু সেহেরিশ। পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সেহেরিশসহ নিহত হন তার বাবা ও দাদু। এ ঘটনায় গুরুতন আহত হন প্রাইভেটকারে থাকা ওই পরিবারের আরও তিনজন।

এর রেশ কাটতে না কাটতেই গতকাল বুধবার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ৪০ জন যাত্রীসহ একটি বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এমন ভয়াবহ দুর্ঘটনা শুধু এবারের ঈদেই নয়, আগেও বহুবার ঘটেছে। কিন্তু বারবার প্রাণহানির পরও সরকারি তৎপরতা বাড়েনি। দায়িত্বজ্ঞানহীনতার কারণেই উৎসব করতে গিয়ে কিংবা কর্মস্থলে ফিরতে গিয়ে নিরীহ মানুষ সপরিবারে বেঘোরে প্রাণ হারাচ্ছেন।

সড়ক দুর্ঘটনানৌ দুর্ঘটনারেল দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ