Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকবে ২৫ দিন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৫:২৫
শেয়ার করুন:
আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকবে ২৫ দিন

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে বন্ধ থাকবে। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য ২৫ দিন ইউনিটটি বন্ধ রাখা হবে। এ সময়ে কেন্দ্রটির একই সক্ষমতার দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

আদানি পাওয়ার জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগেই এ কাজের পরিকল্পনা করা হয়েছিল। ১৮ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময়ে জরুরি পরিদর্শন, সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। প্রতিষ্ঠানটির দাবি, এ কর্মসূচিতে গত ২৬ অক্টোবর সম্মতি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

২০১৭ সালের নভেম্বরে বিপিডিবি আদানি পাওয়ারের সঙ্গে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি করে। চুক্তি অনুযায়ী, গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট সক্ষমতার দুটি আল্ট্রা সুপারক্রিটিক্যাল ইউনিট থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট নিট বিদ্যুৎ কেনে বাংলাদেশ। কেন্দ্রটি সাধারণত ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে।

আরও পড়ুন

আদানির বিদ্যুৎ সরবরাহ নেমেছে অর্ধেকে, বেড়েছে লোডশেডিং

১১ সেপ্টেম্বর ২০২৬

একটি ইউনিট বন্ধ থাকায় কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ কমে আসবে। তবে শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় এতে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পিডিবির কর্মকর্তারা।

সাম্প্রতিক মাসগুলোতে আদানির বিদ্যুৎ সরবরাহ নিয়ে একাধিকবার উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের রেলপথে যানজট ও পণ্য পরিবহনে বিধিনিষেধের কারণে কয়লা সরবরাহে বিঘ্ন ঘটে। এতে বিদ্যুৎ সরবরাহ কমে যায়। পরে বয়লারের সমস্যায় একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেলে ওই রাতে দেশে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। লোডশেডিং সর্বোচ্চ প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াটে পৌঁছায়। প্রায় ৮৪ ঘণ্টা পর ইউনিটটি আবার জাতীয় গ্রিডে যুক্ত হয়।

এ বছরের জুনে আদানি পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক অনিল সারদানা জানান, বিপিডিবির সঙ্গে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ ক্রয় চুক্তি পুরোপুরি সচল। বাংলাদেশের সঙ্গে আলোচনার পর বকেয়া বিলের সিংহভাগ আদায় হয়েছে বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

বিদ্যুৎ সরবরাহবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডআদানির বিদ্যুৎকেন্দ্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান