Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ডিসি সম্মেলনের আদলে ইউএনওদের সম্মেলন মঙ্গলবার

  • দেশসেরা ২০ জনকে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
উবায়দুল্লাহ বাদল
উবায়দুল্লাহ বাদল
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ২০:৪৭
শেয়ার করুন:
ডিসি সম্মেলনের আদলে ইউএনওদের সম্মেলন মঙ্গলবার

গ্রাফিকস: আগামীর সময়

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে দিনব্যাপী সম্মেলন আয়োজন করছে সরকার। এ উপলক্ষে দেশের সব ইউএনও আগামীকাল সোমবার রাতের মধ্যে ঢাকায় আসছেন। এ সময় ইউএনও’র দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সরাসরি কথা বলা বা ‘মুক্ত আলোচনা’র সুযোগ পাবেন ইউএনওরা। অনুষ্ঠানে দেশসেরা ২০ জনের হাতে ‘শ্রেষ্ঠ ইউএনও’র পুরস্কার তুলে দেবেন সরকারপ্রধান।

বিষয়টি নিয়ে আগামীকাল সোমবার বেলা ১১টায় সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি আগামীর সময়কে বললেন, ‘মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তোলা এবং উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর সঙ্গে মাঠপ্রশাসনের কর্মকর্তারা সরাসরি কথা বলার সুযোগ পাবেন। পাশাপাশি নিজেদের প্রয়োজনীয় কোনো বিষয় থাকলে তা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে পারবেন।’

ডিসি সম্মেলনের মতো ইউএনওরা কোনো প্রস্তাব বা সুপারিশ নিয়ে আসছেন কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না তারা এ ধরনের কোনো প্রস্তাব পাঠাননি বা চাওয়া হয়নি। তবে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় বিষয় প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় বলতে পারবেন।’

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বলছে, মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। এরপর বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ নিয়ে উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবাসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ইউএনওদের সঙ্গে মতবিনিময় করবেন। দিনব্যাপী কর্ম অধিবেশনে মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে। অনুষ্ঠানে দেশের ৫০২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশ নেবেন।

দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকদের নিয়ে নিয়মিত সম্মেলন আয়োজন করা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে এ ধরনের জাতীয় পর্যায়ের সম্মেলন এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা পর্যায়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইউএনওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাঠ প্রশাসনের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সরকারের নীতিগত অগ্রাধিকার ও বাস্তবায়নসংক্রান্ত নির্দেশনা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে এ সম্মেলনে।

সম্মেলনের আলোচ্যসূচিতে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। এসব ক্ষেত্রে উপজেলা পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং কার্যকর সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হবে। স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কর্ম অধিবেশনে অংশ নেবেন। নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন কর্মসূচি সম্পর্কে ইউএনওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনার সুযোগ পাবেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নেও সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উপজেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, সরকারি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং জনগণের কাছে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে ইউএনওদের নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে মাঠ প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি আলোচনায় আসবে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) খোরশেদ আলম খান নিজ দপ্তরে আগামীর সময়কে বলেছেন, ‘অনুষ্ঠানে সারা দেশের ২০ জন ইউএনওকে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন। ঢাকা বিভাগ থেকে ৪, চট্টগ্রাম বিভাগ থেকে ৪ এবং বাকি ছয় বিভাগ থেকে ২ জন করে ২০ জনকে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় প্রতি বিভাগ থেকে দুজন ইউএনও নানা বিষয়ে প্রশ্ন করা বা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সেশন অনুষ্ঠিত হবে।’

‘প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাগত বক্তব্য দেবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সেখানে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে ভিডিও প্রদর্শন করা হবে। পাশাপাশি সারা দিনের কর্ম অধিবেশনগুলোর সারসংক্ষেপ উপস্থাপন হবে প্রধানমন্ত্রীর সামনে। মুক্ত আলোচনা শেষে শ্রেষ্ঠ ইউএনওদের পুরস্কার দেওয়ার পর দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। রাতের খাবার পর পর্দা নামবে এই সম্মেলনের’-যোগ করেন এ যুগ্ম সচিব।



ডিসিডিসি সম্মেলনইউএনওসরকারসহকারী কমিশনারসহকারী কমিশনার (ভূমি)
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত