Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

শামা ওবায়েদ

সার্ক সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে ঢাকা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৬:৪৭
সার্ক সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে ঢাকা

ইনসেটে শামা ওবায়েদ ইসলাম

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) অবশ্যই দ্বিপক্ষীয় বিবাদ থেকে মুক্ত রাখতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘রি-বিল্ডিং ট্রাস্ট, রি-নিউয়িং রিজিওনাল ইন্টিগ্রেশন: পাথওয়েজ ফর রিভাইটালাইজিং সার্ক’ শীর্ষক সেমিনারে কথা বলছিলেন তিনি।

প্রতিমন্ত্রী জানাচ্ছিলেন, সার্ক সনদে আছে, দ্বিপক্ষীয় ও বিতর্কিত বিষয়গুলো আলোচনায় আনা যাবে না। এই নীতি আবারও নিশ্চিত করা প্রয়োজন। তার ভাষ্য, সার্কের মাধ্যমে দুটি দেশকে রাজনৈতিক সংলাপে বাধ্য করা উচিত নয়। এর উদ্দেশ্য হওয়া উচিত দ্বিপক্ষীয় উত্তেজনা যেন আঞ্চলিক সহযোগিতার প্রতিটি ক্ষেত্র স্থবির না করে।

সার্ককে অন্তর্ভুক্তিমূলক দক্ষিণ এশীয় প্ল্যাটফর্ম হিসেবে টিকে থাকতে হবে বলে মনে করেন শামা ওবায়েদ। বললেন, ‘এর মূল্য নিহিত একটি সহযোগিতামূলক কাঠামোর মধ্যে, পুরো অঞ্চল একসঙ্গে নিয়ে আসার মধ্যে। আমাদের সব সদস্যের জন্য দরজা খোলা রাখা উচিত। পাশাপাশি এটিও নিশ্চিত করা দরকার যেন পারস্পরিক প্রযুক্তিগত ও উন্নয়নমূলক সহযোগিতা বজায় থাকে।’

‘সার্ক এমন একটি প্ল্যাটফর্ম দেয়, যেখানে ছোট রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে কথা বলতে পারে; যেখানে ভারত গঠনমূলক আঞ্চলিক নেতৃত্ব প্রদর্শন করতে পারে; যেখানে পাকিস্তান একটি বৃহত্তর দক্ষিণ এশীয় কাঠামোর সঙ্গে যুক্ত থাকতে পারে এবং রাজনৈতিক বিবাদ অমীমাংসিত থাকা সত্ত্বেও যৌথ সমস্যাগুলোর সমাধান করা যেতে পারে। বাংলাদেশের জন্য এটি এমন একটি জায়গা, যেখানে ইতিহাস ও ভবিষ্যৎ একসাথে মিলিত হয়’, যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশাবাদী এবং একই সঙ্গে বাস্তববাদী। আমরা দাবি করছি না সার্ক রাতারাতি পূর্ণ রাজনৈতিক স্বাভাবিকতায় ফিরে আসতে পারবে। আবার হতাশাবাদী দাবিও মেনে নিচ্ছি না যে, কিছুই করা সম্ভব নয়।’

শামা ওবায়েদ জানিয়েছেন, আগামী মাসগুলোয় সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে আত্মবিশ্বাস তৈরির একগুচ্ছ উদ্যোগের কথা বিবেচনা করছে ঢাকা। এর মধ্যে ঢাকায় অবস্থিত সার্ক দেশগুলোর রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের সঙ্গে সম্পৃক্ততা, কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ের সঙ্গে আলোচনা অন্তর্ভুক্ত। থাকবে সিনিয়র কর্মকর্তাদের বৈঠক এবং মন্ত্রিপরিষদের একটি বিশেষ অধিবেশন আয়োজনের সম্ভাবনাও।

প্রতিমন্ত্রী মনে করেন, ‘সার্ক আজ দক্ষ নেতৃত্ব, বাস্তবমুখী সহযোগিতা এবং নতুন আত্মবিশ্বাসের অপেক্ষায়। বাংলাদেশ সেই আত্মবিশ্বাস তৈরিতে অবদান রাখতে প্রস্তুত।’

সার্কপররাষ্ট্রনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়