ঘরে ঘরে ফোনের যুগে এখনো রেডিও শোনে ১৫ শতাংশ পরিববার

গ্রাফিকস: আগামীর সময়
ঘটনা ২০০০ সালের আগের। মাগুরা জেলা সদরের বেরইল পলিতা ইউনিয়নের জালিয়ার ভিটা গ্রাম থেকে ঢাকায় বসবাসকারী মেয়ে ও আত্মীয়দের খোঁজ নিতে টেলিফোন অফিসে যেতে হতো আজিজুর রহমানকে। যেদিন তিনি ফোন করতে যেতেন, প্রস্তুতি নিতেন তার এক সপ্তাহ আগে থেকেই। এরপর নির্ধারিত দিনে সকালে বাড়ি থেকে বের হয়ে হেঁটে, ভ্যানে করে বাস ধরতে যেতে হতো সাত কিলোমিটার দূরে। সেখান থেকে বাসে ১৭ কিলোমিটার পাড়ি দিয়ে মাগুরা সদরে।



