Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারের আশাবাদ এডিবির

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ২১:২৯
পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারের আশাবাদ এডিবির

সংগৃহীত ছবি

পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এডিবির প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদী ও খাল পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এডিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে।

এ সময় চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেসব সমস্যা বা প্রতিবন্ধকতা রয়েছে, সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগে তা দ্রুত সমাধান করতে হবে। একই সঙ্গে প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পের সুফল যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে পায়, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে পানিসম্পদ খাতে এমন প্রকল্প গ্রহণ করতে হবে, যা বন্যা ও নদীভাঙন মোকাবিলা, উপকূলীয় এলাকার সুরক্ষা, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। স্থানীয় জনগণের প্রয়োজন ও বাস্তব অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এডিবি প্রতিনিধি দল চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে তাদের আগ্রহের কথা জানান এবং পানিসম্পদ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করে।

বৈঠকের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী এডিবি প্রতিনিধি দলকে তাদের সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, চলমান প্রকল্পগুলো সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যৎ প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও পানিসম্পদ মন্ত্রণালয় এডিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

ফরহাদ হোসেন আজাদ আশা প্রকাশ করেন, এই আলোচনা চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি পানিসম্পদ খাতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

পানিসম্পদ মন্ত্রণালয়এডিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু