Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ফের চালুর পথে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৬:৪৩
ফের চালুর পথে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস

মৈত্রী এক্সপ্রেস- সংগৃহীত

প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের জনপ্রিয় মৈত্রী এক্সপ্রেস আবারও চালুর সম্ভাবনা জোরালো হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই আন্তঃদেশীয় ট্রেন পরিষেবা পুনরায় চালুর অনুরোধ জানিয়েছে ঢাকা। আবেদন পাওয়ার পর বিষয়টি নিয়ে ভাবছে ভারতের রেল ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সূত্র।

২০২৪ সালের ১৯ জুলাই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেসসহ একাধিক আন্তঃদেশীয় রেল পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তা আর স্বাভাবিক হয়নি।

সম্প্রতি ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দেশটির রেল মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়েছে। সেই আবেদনে আগের মতো সপ্তাহে পাঁচ দিন মৈত্রী এক্সপ্রেস চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। রেল মন্ত্রণালয়ের ট্রাফিক ট্রান্সপোর্ট বিভাগের পক্ষ থেকেও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রস্তুতি শুরু করার নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা, ইমিগ্রেশন, কাস্টমস এবং স্বাস্থ্য সংক্রান্ত সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সবুজ সংকেত মিললেই পরিষেবা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ভারত ইতোমধ্যেই বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটনসহ বিভিন্ন ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে। কূটনৈতিক মহলের মতে, সেই সিদ্ধান্তের পর এবার রেল যোগাযোগও স্বাভাবিক করার উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারে। চিকিৎসা, ব্যবসা, শিক্ষা এবং পারিবারিক কারণে যাতায়াতকারী হাজার হাজার মানুষের কাছে মৈত্রী এক্সপ্রেস সবচেয়ে সাশ্রয়ী ও সুবিধাজনক পরিবহনের মাধ্যম ছিল।

তবে এখন পর্যন্ত ট্রেন চালুর নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। নিরাপত্তা ও প্রশাসনিক সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরই দুই দেশের যৌথ সিদ্ধান্তে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে সূত্র জানিয়েছে।

রেল বিশেষজ্ঞ তপন কুণ্ডুর মতে, মৈত্রী এক্সপ্রেস শুধু একটি ট্রেন নয়, এটি ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি ও পারিবারিক সম্পর্কের অন্যতম সেতুবন্ধন। তাই পরিষেবা পুনরায় চালু হলে দুই দেশের সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই পর্যটন ও সীমান্তবর্তী অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে নিরাপত্তা ও কূটনৈতিক সমন্বয় নিশ্চিত করেই পরিষেবা শুরু করা উচিত বলে তার মত।

মৈত্রী এক্সপ্রেসঢাকা-কলকাতাট্রেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে