Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দুদক

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত হচ্ছে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২০:৫২
বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত হচ্ছে

বেনজীর আহমেদ—ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় দুবাই পুলিশের চাওয়া তথ্য ও ব্যাখ্যা প্রস্তুত করে দু-এক দিনের মধ্যে পাঠানো হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানালেন, ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বেনজীর আহমেদকে প্রত্যর্পণের বিষয়ে সরকার ও দুদকের কাছে তথ্য চেয়েছিল দুবাই পুলিশ। সে অনুযায়ী মামলার তদন্ত কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাঠান। সম্প্রতি কিছু বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা ও ক্লিয়ারেন্স চেয়ে দুবাই পুলিশ আবারও একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠি দুদকেও পৌঁছেছে। বর্তমানে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা চিঠির জবাব প্রস্তুত করছেন।

‘খুব শিগগিরই দুবাই পুলিশের জানতে চাওয়া বিষয়গুলোর ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কাছে পাঠানো হবে।’—যোগ করেন আকতারুল ইসলাম।

গত মাসের মাঝামাঝি সময়ে দুবাইতে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করে দুদক। মাত্র দুই দিনের মধ্যে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে সংস্থাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠায়।

প্রত্যর্পণ আবেদনের পর প্রায় এক মাসের মধ্যে দুবাই পুলিশ নীতিগতভাবে বেনজীরকে ফেরত পাঠানোর বিষয়ে সম্মতি জানিয়ে মামলাসহ কয়েকটি বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়। সেই চিঠির জবাব এখন প্রস্তুত করা হচ্ছে।

উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা করেছে দুদক। তদন্তে তার ও পরিবারের নামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য উঠে আসে।

এরই মধ্যে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের একটি মামলায় অভিযোগপত্র গৃহীত হয়েছে এবং মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়েছে। অন্য মামলাগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়াও চলমান রয়েছে।

বেনজীর আহমেদদুদকদুবাই পুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: