Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আ.লীগ ছাড়া সবাই মাঠে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:৫৩
আ.লীগ ছাড়া সবাই মাঠে

গ্রাফিকস: আগামীর সময়

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের কঠোর নজরদারি ও অভিযানের কারণে মাঠে নামতে পারেননি কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার ঢাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো ধরনের ঝটিকা মিছিল বা বিক্ষোভ চোখে পড়েনি। যদিও আগের রাত পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে ছিল নানা আলোচনা। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাঠে নামবে, এমন প্রচারও ছিল। তবে দিনভর তার কিছুই দেখা যায়নি। বরং ঢাকাসহ সারা দেশেই রাজনীতির মাঠ দখলে রেখেছিলেন ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী দল জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশে আনন্দ মিছিল, র‌্যালিসহ নানা কর্মসূচির ঘোষণা এসেছিল আওয়ামী লীগের তরফ থেকে। আর ‘ফ্যাসিস্ট দলের’ এসব কর্মকাণ্ড প্রতিহত করতে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। দিনটি ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর প্রতিটি মোড়ে ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি রাজধানীতে ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সব মিলিয়ে ঢাকা ছিল স্বাভাবিক। সাধারণ মানুষের মধ্যেও কোনো আতঙ্ক দেখা যায়নি।

মাঠে ছিল বিএনপি: নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য ঘোষণা দিয়েই দেশ জুড়ে সতর্ক অবস্থানে ছিল ক্ষমতাসীন দল বিএনপি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক আগামীর সময়কে বললেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেকোনো অপকর্ম রুখতে মহানগর উত্তর বিএনপি ও বিভিন্ন থানার নেতাকর্মীরা সকাল থেকেই শান্তিপূর্ণভাবে মাঠে ছিলেন।’

সরব জামায়াতসহ ১১ দল: ঢাকার বিজয়নগরে আওয়ামী লীগ আমলে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বললেন, ‘আপনারা বিচার নিশ্চিত করুন। না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।’ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও কথা বললেন একই সুরে। তার ভাষ্য, জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সব গুম-খুন এবং শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে এই সরকারও মেয়াদ পূর্ণ করতে পারবে না।

সাংবাদিকের ওপর হামলা: সকালে ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল ও সমাবেশ করে জামায়াত। কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে দলীয় নেতাদের কথা বলার সময় উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন কর্মী সকালের সময়ের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরকে মারধর করেন। অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই প্রাথমিক চিকিৎসা নেন তিনি।

দুদিনে গ্রেপ্তার ৪৪ নেতাকর্মী: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি। অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানালেন, গতকাল আলাদা অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগপ্রতিষ্ঠাবার্ষিকীআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর