ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আগামী সময়ের বিজনেস এডিটর মিজান চৌধুরী

ছবি: আগামীর সময়
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন দৈনিক আগামীর সময়ের বিজনেস এডিটর মিজান চৌধুরী। ‘চাকরি আজ আছে কাল নেই, ঝুকিতে ৭ কোটি বেসরকারি চাকরিজীবী’ শিরোনামে প্রকাশিত রিপোর্টটি ফাইনান্সিয়াল ইনকুলশন (আর্থিক অর্ন্তভুক্তি) ক্যাটাগরিতে বেস্ট রিপোর্ট হিসেবে বিজয়ী হয়েছেন। এ ছাড়া আরও ২১ ক্যাটাগরিতে প্রিন্ট, আনলাইন, টেলিভিশন ও রেডিও’র ২১ জন বিজয়ী হন।
আজ মঙ্গলবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মিজান চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ যৌথভাবে এ পুরস্কারের আয়োজন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এসময় আরও উপস্থিত ছিলেন নগদের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী, নগদ প্রশাসক মোতাসিম বিল্লাহ, জুরি বোর্ডের চেয়ারম্যান শামসুল হক জাহিদ-সহ জুরি বোর্ডের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।
প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও এই দুই মাধ্যমে মোট ২২টি বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হয়। এর বাইরে সব গণমাধ্যমের সাংবাদিকদের জন্য উন্মুক্ত দুটি বিষয়ে সেরা প্রতিবেদনকে পুরস্কৃত করা হয়েছে রাষ্ট্রপতির পক্ষ থেকে।
দেশের ১০ জ্যেষ্ঠ সাংবাদিকের একটি বিচারক প্যানেল ৩০৩টি জমা পড়া প্রতিবেদন যাচাই-বাছাই করে ২২ জনকে বিজয়ী নির্বাচন করেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে মুক্তিযুদ্ধ, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ক্যাটাগরিতে ফয়সাল খান (দৈনিক দেশ রূপান্তর), শিক্ষায় দিলীপ কুমার শর্মা (দৈনিক আজকের পত্রিকা), স্বাস্থ্যে সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ২৪.কম), বিদ্যুৎ ও জ্বালানিতে মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (দৈনিক যুগান্তর), আর্থিক খাতে শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), অপরাধ ও আইনশৃঙ্খলায় মো. তৌহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ২৪.কম), রাজনীতি, প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনে দীপন নন্দী (দ্য ডেইলি স্টার)।
এ ছাড়াও খেলাধুলায় মো. জুবায়ের হোসেন (ঢাকাপোস্ট.কম), কৃষি ও পরিবেশে ওয়াসিম বিন হাসুশাসন ও দুর্নীতি (অনুসন্ধানী) ক্যাটাগরিতে এফ এম আবদুর রহমান মাসুম (ঢাকাপোস্ট.কম), নগর সমস্যা ও সম্ভাবনায় মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), পররাষ্ট্র বিষয়ে গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) এবং সামষ্টিক অর্থনীতিতে শাহ আলম খান (দৈনিক আজকের পত্রিকা) পুরস্কার পান।
টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে বিদ্যুৎ ও জ্বালানিতে কাফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), অপরাধ ও আইনশৃঙ্খলায় আলমগীর হোসেন (যমুনা টিভি), রাজনীতি, প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনে মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), কৃষি ও পরিবেশে নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), নারী, শিশু ও মানবাধিকারে মো. গিয়াস উদ্দিন সজীব (চ্যানেল ২৪), ডকুমেন্টারি/প্রোগ্রাম (অনুসন্ধানী) ক্যাটাগরিতে রাশেদ নিজাম (যমুনা টিভি) এবং আর্থিক খাত ও সামষ্টিক অর্থনীতিতে রিমন রহমান (যমুনা টিভি) পুরস্কৃত হন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখেন। পরে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।



