Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৫:০৯
শেয়ার করুন:
রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে ছয় দফা দাবি তুলে ধরেছেন সংগঠনটির মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। গতকাল শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।

এ ছাড়া আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ উপস্থিত ছিলেন।

মহাসচিবের উপস্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে, দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রারের স্থায়ী পদ চালু এবং জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করা। এ ছাড়া নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর দাবি জানানো হয়েছে।

দাবির মধ্যে আরও রয়েছে, প্রতিটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দশম গ্রেডের একজন কর্মকর্তা ও একজন নির্দিষ্ট কম্পিউটার অপারেটর নিয়োগ। দলিল লেখক, নকলনবিশ ও উমেদারদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাবও তুলে ধরা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে দলিল লেখকদের পারিশ্রমিক দলিলপ্রতি পাঁচ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করা এবং দৈনিক ৬০ টাকা পারিশ্রমিকে কাজ করা উমেদারদের বেতন যুগোপযোগী করার দাবি জানানো হয়েছে।

মহাসচিবের বক্তব্যে বলা হয়, বর্তমান কাঠামোতে একজন সাব-রেজিস্ট্রারের জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি পেতে ২০ থেকে ২৫ বছর সময় লাগে। তাই জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি করা জরুরি। অন্যদিকে, বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে সাব-রেজিস্ট্রারের পদ থাকলে প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি-সংক্রান্ত সেবা সহজ হবে এবং প্রতারণার ঝুঁকি কমবে। উপজেলা ও জেলা পর্যায়ের অন্য দপ্তরের প্রধানেরা সরকারি গাড়ির সুবিধা পেলেও জেলা রেজিস্ট্রাররা এ সুবিধা পান না বলে উল্লেখ করা হয়।

প্রশিক্ষণের বিষয়ে বক্তব্যে জানানো হয়, ইতিমধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ২৪২ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। চলতি অর্থবছরে দেশি-বিদেশি প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া ভূমি অটোমেশন প্রকল্প অনুমোদনের পর দলিল লেখকেরা পেশা হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের পেশা বহাল রাখার বিষয়ে আইনমন্ত্রীর ঘোষণা চেয়েছেন সংগঠনের নেতারা।

সভায় নিবন্ধন বিভাগের পাঁচটি অগ্রগতির বিষয়ও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন, নিয়োগ বিধিমালা প্রকাশ, নতুন সাব-রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ, ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প অনুমোদন এবং ‘বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার’ সৃজনের প্রস্তাব।

বক্তব্যে জানানো হয়, ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে নতুন ১২২এ ও ১২২বি ধারা যুক্ত হয়েছে। এর ফলে জীবনকালীন ভোগাধিকার রেখে সম্পত্তি দানের আইনি স্বীকৃতি মিলেছে।

এ ছাড়া ২০২৫ সালের ১৯ অক্টোবর ‘নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশিত হয়। সংগঠনের দাবি অনুযায়ী, এ বিধিমালার আওতায় নবম গ্রেডে যোগ দেওয়া সাব-রেজিস্ট্রাররা পদোন্নতির মাধ্যমে দ্বিতীয় গ্রেডে মহাপরিদর্শক পদে যেতে পারবেন। বিধিমালা অনুযায়ী পদোন্নতি ও পদায়নও সম্পন্ন হয়েছে।

মাঠপর্যায়ে সাব-রেজিস্ট্রারের প্রায় ১২১টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৮৪টি পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ২০২৬ সালের ১৯ অক্টোবর সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাধ্যমে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্পটি ২০২৫ সালের ২৫ নভেম্বর একনেক সভায় ৬৩২ কোটি টাকা ব্যয়ে অনুমোদন পায়। প্রকল্পটি বাস্তবায়িত হলে দলিল নিবন্ধনে জালিয়াতি কমার পাশাপাশি রাজস্ব আয় বাড়বে বলে আশা প্রকাশ করা হয়। এ ছাড়া কর্মরত কর্মকর্তাদের ‘বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার’-এ অন্তর্ভুক্ত করার প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে নিবন্ধন বিভাগের রাজস্ব আয় ছিল ১৮ হাজার ৬২৫ কোটি টাকা। রাজস্ব আয় বাড়লেও দীর্ঘদিন ধরে এ বিভাগে আধুনিকায়নের উদ্যোগ সীমিত রয়েছে বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য