Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

‛মতামত ছাড়াই পোশাকে বদল’, আগেরটি ফেরত চায় পুলিশ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১
‛মতামত ছাড়াই পোশাকে বদল’, আগেরটি ফেরত চায় পুলিশ

পুলিশের নতুন (বামে) ও পুরোনো ইউনিফর্ম

জুলাই অভ্যুত্থান ও সরকার পতনে পুলিশ বাহিনীর ওপর নেমে আসে বিভীষিকা। হামলা-হত্যা-থানায় ভাঙ্চুর-আগুনের ঘটনায় বিপর্যস্ত বাহিনীর সদস্যদের মনোবল ফেরানোর চেষ্টা করে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে বদলে ফেলা হয় তাদের পোশাক।

এখন নতুন সরকারের কাছে নালিশ জানিয়ে পুরোনো পোশাক ফেরত চাইল বাহিনীটি। তাদের অভিযোগ, বাস্তব বিষয়গুলো আমলে না নিয়ে পুলিশের মতামত ছাড়াই দেয়া হয় নতুন ইউনিফর্ম।

পুরোনো পোশাকের দাবি নিয়ে সোমবার রাতে বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

পুলিশের নতুন পোশাক চালু হয় গেল বছরের ১৫ নভেম্বর থেকে। আগের নীল ও সবুজ রঙের পরিবর্তে এখন নতুন ‘আয়রন গ্রে’ রঙের পোশাক পরছেন রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা।

এ পোশাক নিয়ে আপত্তি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‛বাহিনীর দীর্ঘদিনের যে খাকি পোশাক ছিল তা ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকার গঠিত একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই বাছাই শেষে পরিবর্তন করা হয়। ওই সময় পুলিশের চাকরিতে কর্মরত ব্যক্তিদের গায়ের রং, আবহাওয়া, রাত্রি ও দিনের ডিউটির বিষয়গুলোর সঙ্গে অন্য বাহিনীর পোশাক বিবেচনায় নতুন পোশাক নির্ধারণ করা হয়েছিল...

‛...অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের পোশাক পরিবর্তন করে যে নতুন পোশাক নির্বাচন করেন, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং পুলিশ সদস্যদের মতামত উপেক্ষা করেই কোনরূপ জনমত যাচাই-বাছাই ছাড়াই করা হয়। অন্য যে সকল সংস্থা ইউনিফর্ম পরে থাকেন তাদের সাথে হুবহু সাদৃশ্য রয়েছে এমন পোশাক নির্বাচন করা হয়।’

‛পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন’- মাঠ পর্যায় থেকে সদস্যদের এমন মতামতও আসে বলে লেখা আছে বিবৃতিতে।

বাহিনীর বেশিরভাগ সদস্য ‛তড়িঘড়ি করে নেয়া এই পরিবর্তনের পক্ষে নন’ উল্লেখ করে আগের পোশাকে ফেরত চায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। পুরোনো পোশাকটি বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রতীক বলেও উল্লেখ করা হয়।

দাবি করা হয়, পুরোনো পোশাকেই পুলিশ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চমৎকার ভূমিকা রেখেছে।

পোশাক নয়, বরং পুলিশ সদস্যদের মানসিকতা পরিবর্তন, মনোবল ও পেশাদারত্বের উন্নয়ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানায় পুলিশের ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটি।


পোশাকের পেছনে খরচ না বাড়িয়ে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ ও লজিস্টিকস সাপোর্ট বাড়ানোই যৌক্তিক বলে মত সংগঠনটির।

বাংলাদেশ পুলিশপুলিশের পোশাক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির