কী জানি

প্রযুক্তিবিশ্বে বর্তমানে আলোচনার মূল কেন্দ্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ভবিষ্যতে এটি কী পরিবর্তন আনতে পারে, কী ধ্বংস করতে পারে, কার কাজ কেড়ে নিতে পারে— এ নিয়েও রয়েছে নানা শঙ্কা-সমালোচনা। এআই ও ভবিষ্যতের কথা একসঙ্গে আসলে সেটি বেশিরভাগ সময় হয় নেতিবাচক। তবে কানাডার ডেটা সাংবাদিক, লেখক এবং সোশ্যাল সিগন্যালের সহপ্রতিষ্ঠাতা আলেকজান্দ্রা স্যামুয়েলের মতে, এআইয়ের নৈতিক ও সঠিক ব্যবহার মানুষের চিন্তা ও সৃজনশীলতার পরিধি অনেক বাড়িয়ে দিতে পারে। আজকের ঠিকঠাক এআই ব্যবহার ২০৩৫ সালে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে বিশ্বাস আলেকজান্দ্রার। ভিন্ন ধরনের এই এআইকেন্দ্রিক মতামত তিনি বিস্তারিত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলোন বিশ্ববিদ্যালয়ের ‘ইমাজিনিং দ্য ডিজিটাল ফিউচার’ শীর্ষক প্রবন্ধে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এআইয়ের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করার পদ্ধতি বড় ধরনের পরিবর্তন আনতে পারে শিল্প, বিজ্ঞান ও যোগাযোগের জগতে। শিল্পীরা তৈরি করতে পারেন নতুন ধরনের শিল্পকর্ম। বিজ্ঞানীরা খুঁজে পেতে পারেন এমন সমস্যার সমাধান, যেগুলো আগে ঠিকভাবে চিহ্নিত করাও সম্ভব হয়নি। ভিন্ন মতের মানুষও এআইয়ের সাহায্যে একে অন্যের চিন্তা বুঝতে এবং নতুন ধারণা তৈরি করতে পারেন। তবে এর উল্টো দিকও রয়েছে। এআই যদি সবসময় মানুষের



