Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

জিপলাইনের লক খুলে ৪০ ফুট নিচে সিড়িতে পড়লেন পর্যটক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৩:১৫
জিপলাইনের লক খুলে ৪০ ফুট নিচে সিড়িতে পড়লেন পর্যটক

ছবি : ভিডিও থেকে সংগৃহীত

ছুটির দিনে ঘুরতে গিয়ে অ্যাডভেঞ্চারের আনন্দ উপভোগ করাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু চোখের পলকেই সেই আনন্দ রূপ নিল বিষাদে। ভারতের কর্ণাটকের ডান্ডেলির এক রিসোর্টে জিপলাইনের সেফটি লক খুলে প্রায় ৪০ ফুট ওপর থেকে আছড়ে পড়েন এক পর্যটক।

দেশটির বিজয়পুরের বাসিন্দা কুবের সুরপুর নামের ওই পর্যটক এই মর্মান্তিক দুর্ঘটনায় হাত-পায়ে মারাত্মক আঘাত পান। নেটদুনিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে শুরু হয় তোলপাড়।

কুবেরের স্বজনদের অভিযোগ, বাতাসের মাঝে ভেসে থাকার মুহূর্তে জিপলাইনের সেফটি লকটি খুলে যায়। আর তাতেই ভবনের পাশে থাকা বর্ধিত সিড়ির ওপর সরাসরি আছড়ে পড়েন তিনি। কর্তৃপক্ষের অবহেলার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা।

সরঞ্জামগুলো জং ধরা ও ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন তারা। দুর্ঘটনার পরপরই রক্তাক্ত কুবেরকে প্রথমে ডান্ডেলি সরকারি হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

সুখের দেশের সেই রূপসী রিসোর্ট যেন দুর্গ

১৯ জুন ২০২৬

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিজয়পুর এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মিরাজে স্থানান্তর করা হয়।

রিসোর্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি করে পরিবার জানিয়েছে, নিয়মিত নজরদারি ও যন্ত্রপাতির সঠিক দেখভাল থাকলে এই ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ।

অ্যাডভেঞ্চার রাইডগুলোতে কঠোর পরিদর্শন ব্যবস্থা ও নিয়মিত যন্ত্রপাতির মান যাচাই নিশ্চিত করার দাবি তুলেছেন অনেকেই।

সামাজিক মাধ্যমে একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এটি খুবই ঝুঁকিপূর্ণ জিপলাইন ডিজাইন। বেল্টটি শরীরের সাথে এমনভাবে বাঁধা থাকার কথা, যাতে দড়ি ছেড়ে দিলেও কেউ পড়ে না যায়। এমন একটা রাইড কীভাবে অনুমোদন পেল?’

সূত্র : এনডিটিভি

ভারতপর্যটকঅ্যাডভেঞ্চার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    গণমাধ্যমে ছবি ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!