Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

কী জানি

agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:৫৭
কী জানি

মন পড়তে আর জ্যোতিষ ধরা লাগবে না। ধরনা দিতে হবে না মনোবিদের কাছেও। গায়ের পোশাকই বলবে ‘মনের কথা’। পরিধেয় দেখেই প্রিয়জনের মনপুরের খবর পেয়ে যাবেন তার আপনজন। আবহাওয়া দপ্তরের মতো ঘণ্টায় ঘণ্টায় দেবে সঙ্গীর মনোরাজ্যের পূর্বাভাস! চলতি পথের পথিকও এক পলকে দেখে নেবেন পাশের জনের অন্তপুরের খবর। এটুকুতেই শেষ? না; আরও ‘হাজার’ চমক থাকবে ভবিষ্যতের ওই নতুন বসনে। লাটে উঠবে হাত দেখে ভাগ্য বলে দেওয়া পেশা। শেষ হবে স্টেথোস্কোপে নাড়ি টেপার দিন। হৃদযন্ত্রের হালচাল বুঝতে দৌড়াতে হবে না চিকিৎসকের কাছেও। ২০৫০ সালেই নাকি বাজারে আসবে সেই কাপড়! গত বছরের মে মাসেই এই ভবিষ্যদ্বাণী করেছিলেন মার্কিন ভবিষ্যৎবিদ স্কট স্টেইনবার্গ। ২৫ বছরের মধ্যেই মানুষের গায়ে উঠবে সেই ‘সবজান্তা পোশাক’। কী অবাক দুনিয়া আসছে সামনে! পায়ে পায়ে বিস্ময়! বছরের পর বছর পড়লেও পুরনো হওয়ার ভয় নেই। আজীবন নতুন থাকবে কাপড়। ময়লা হবে না। পৌরাণিক যুগের হাইড্রার (গ্রিক দৈত্য) মতো পুনরুত্থান ক্ষমতা থাকবে সস্তা চিপ বসানো ওই পোশাকেরও। এমনই নাকি হবে ভবিষ্যতের ফ্যাশন ও টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আসবে বড় রকমের পরিবর্তন।

গ্রাহকরা ঘরে বসেই স্মার্টফোনে মাপ দিয়ে ট্রায়াল করবেন তাদের পছন্দের জামা। রঙ মানাবে কি না, নতুন নতুন ডিজাইন; জামা না কিনে সব ঘরে বসেই বেছে নেবেন ক্রেতারা।

টেকসই ও পরিবেশের জন্য ক্ষতিকর নয়— এমন উপাদান ও ফেব্রিক দিয়ে বানানো হবে সব কাপড়। ব্যবহার করা হবে রিসাইকেল ফাইবার। পানির অপচয় রোধ হবে— এমন পদ্ধতিতে কাজ করবে সব প্রতিষ্ঠান। মজার ব্যাপার হলো, এসব কাপড় পরিধানে সেন্সর ও ক্ষুদ্র ইলেকট্রিক চিপের মাধ্যমে দেহের তাপমাত্রা, পালস, হার্টবিট সব জানা যাবে। চেহারা দেখে না বুঝলেও বাইরের কাপড় দেখে জানা যাবে আজ কার মনের কী অবস্থা। চিন্তায় আচ্ছন্ন, নাকি খুশিতে দিশাহারা। স্টেইনবার্গ আরও মনে করেন, গরম ও ঠান্ডা থেকে রক্ষা করবে এসব জামা। বাইরের তাপমাত্রা অনুযায়ী একাই তাপমাত্রা পরিবর্তন হবে কাপড়ের। চাইলে নিজের মনমতোও পাল্টে নেওয়া যাবে জামার রঙ। সকালে এক রঙ পরে বের হয়ে বিকালে তা ভালো না লাগলে নিজেই বদলে যাবে জামা! প্রযুক্তি জাদু, নাকি জাদুর পোশাক— কী নাম হবে এই ভবিষ্যৎ জামার?

জ্যোতিষমনোবিদপূর্বাভাসবিবিধঅব্যয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ