Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

৯১ বছর বয়সেও মাঠে, ভাঙছেন বিশ্ব রেকর্ড

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩
শেয়ার করুন:
৯১ বছর বয়সেও মাঠে, ভাঙছেন বিশ্ব রেকর্ড

সংগৃহীত ছবি

৬০ বছর বয়সে অ্যাথলেটিকসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যাত্রা শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের ভার্মন্টের বাসিন্দা ফ্লোরেন্স মেইলার। ৯১ বছর বয়সে এসেও একের পর এক বিশ্বরেকর্ড ভেঙে চলেছেন। তার এই সাফল্য অনুপ্রাণিত করছে লাখো মানুষকে।

পিপল সাময়িকীর প্রতিবেদন অনুযায়ী, এখনো দৌড়ের জুতা পরে এবং পোল ভল্টের সরঞ্জাম হাতে মাঠে নামেন মেইলার। তার পারফরম্যান্সে বিস্মিত হন তার চেয়ে কয়েক দশক কম বয়সী প্রতিযোগীরাও।

সম্প্রতি এজিং আনটোল্ড টকশোতে বলা হয়, মেইলার ও তার বন্ধু বারবারা জর্ডান ২০ বছর একসঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বিভিন্ন ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছেন তারা।

মেইলারকে এই খেলায় যুক্ত করেছিলেন তার বন্ধু জর্ডান। তবে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তার খেলাধুলার যাত্রা থেমে যায়। ২০২০ সালে ৮৫ বছর বয়সে তিনি মারা যান জর্ডান। অন্যদিকে খেলাধুলা চালিয়ে যাচ্ছেন মেইলার।

টকশোতে মেইলার বলেন, ‘আমি তাকে (জর্ডানকে) খুব মিস করি।’

যেই বয়সে মানুষ অবসরে যায়, সেই বয়সে মেইলার শুরু করেন খেলা। জানালেন, ৬০ বছর বয়সের আগে তিনি কখনো ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মাঠে পা রাখেননি।

বর্তমানে মাস্টার্স অ্যাথলেটিকসে মেইলার পরিচিত এক মুখ। ৯০ থেকে ৯৪ বছর বয়সীদের বিভাগে পোল ভল্ট, হাই জাম্প, ট্রিপল জাম্প, ৮০ মিটার হার্ডলস এবং পেন্টাথলনের মতো বিভিন্ন কঠিন ইভেন্টে নিয়মিত অংশ নেন তিনি। এসব ইভেন্টে বিশ্ব রেকর্ডও গড়ছেন।

মেইলার বলেন, ‘আগের মতো লাফ দিতে পারি না বলে খারাপ লাগে। তবে খেলাটা আমি সত্যিই উপভোগ করি।’

খ্যাতি পাওয়ার বিষয়ে মেইলারের ভাষ্য, এটি তাকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, ‘ভেতরে সত্যিই খুব ভালো লাগে। অনেক অ্যাথলেট আমার কাছে এসে বলেন— আপনি আমার জন্য কত বড় অনুপ্রেরণা! এটা দারুণ অনুভূতি।’

এ পর্যায়ের পারফরম্যান্স ধরে রাখতে কঠোর পরিশ্রম ও নিষ্ঠা প্রয়োজন। সপ্তাহের একাধিক দিন অনুশীলন করেন মেইলার। কৌশল ঠিক করা, সতর্কতার সঙ্গে শরীর গরম করা এবং শারীরিক সক্ষমতা ধরে রাখার কাজে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করেন তিনি। ছোটখাটো চোট বা বাধা এলেও প্রতিযোগিতার মানসিকতা তাকে বারবার মাঠে ফিরিয়ে আনে।

খেলাবৃদ্ধঅবসরখেলাধুলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি