Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

অতএব

ফাহীম সাদিকীন
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৮
অতএব

দরজায় দুবার টোকা পড়ল। আমি বই থেকে চোখ না তুলেই বললাম, ‘দরজা খোলা আছে টগর। ভেতরে আয়।’

দরজা ঠেলে ঢুকল আনিস। তার গায়ে অদ্ভুত রঙের পাঞ্জাবি। হলুদ আর বেগুনির মাঝামাঝি কিছু একটা। চোখে গোল ফ্রেমের চশমা। আনিস গম্ভীর মুখে বলল, ‘তুই আমাকে টগর বলে ডাকলি কেন?’

‘কারণ টগর ছাড়া আর কেউ এই অসময়ে আসে না।’

‘আমি এসেছি।’

‘দেখতেই পাচ্ছি।’

আমি আবার পাঞ্জাবির দিকে তাকালাম, ‘তোর পাঞ্জাবিটা কী রঙের?’

“এটার নাম ‘অভিমানী হলুদ’। রঙটা শুধু বৃষ্টি নামার আগে পরা যায়।”

আমি বইটা বন্ধ করলাম। আনিসের মাথায় কখন কী চলে, বোঝা মুশকিল। বললাম, ‘বাইরে কি বৃষ্টি আসছে?’

‘না। তবে খুব কালো মেঘ করেছে। তুই চা খাবি?’

‘চা তো তুই খাবি। তবে বাসায় চিনি নেই।’

আনিস পাঞ্জাবির পকেট থেকে ছোট একটি কৌটা বের করল, ‘তোর কাছে চিনি থাকে না, জানি। চিনি আমি সঙ্গে নিয়ে এসেছি।’

রান্নাঘরে গিয়ে চা বসালাম। পানি ফুটতে ফুটতে আনিস এসে দরজায় দাঁড়াল। গম্ভীর গলায় বলল, ‘মানুষ যখন খুব দুঃখে থাকে, তখন তার রসিকতা করার ক্ষমতা বেড়ে যায়। তুই কি এটা জানিস?’

‘না। তুই কি খুব দুঃখে আছিস?’

বাইরে বৃষ্টির হালকা গুড়গুড় শব্দ। জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে চায়ের ধোঁয়া উড়িয়ে দিল। আনিস নিচু গলায় বলল, ‘বাবা আজ সকালে মারা গেছেন।’

আমি চায়ের কেটলিটা নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। আনিসের মুখে কোনো কান্নার দাগ নেই। সে শান্তভাবে বলল, ‘দুই চামচ চিনি দিস। মুখটা তেতো হয়ে আছে।’

চা বানিয়ে ড্রয়িংরুমে বসলাম। বাইরে তখন ঝুম বৃষ্টি নেমে গেছে।

‘চাচাকে কোথায় রাখা হয়েছে?’

‘হাসপাতালে। ছোট বোন আমেরিকা থেকে না আসা পর্যন্ত দাফন হবে না। কয়েক দিন লাগবে।’

‘তুই একা এখানে চলে এলি কেন? আমাকে বলতি আমি যেতাম।

আনিস ফিসফিস করে বলল, ‘হাসপাতালের বাতাসটা বড্ড ভারী। দম আটকে আসছিল। তাই ভাবলাম, তোর কাছে এসে এক কাপ মিষ্টি চা খাই।’

আনিস চায়ের কাপটা হাতে নিয়ে বসে রইল। চা ঠান্ডা হয়ে আসছে। সে খাচ্ছে না।

‘জানিস, বাবা চা খেতে একদম পছন্দ করতেন না। বলতেন, চা খেলে নাকি ক্ষতি হয়। অথচ প্রতিদিন বিকালে আমার চায়ের কাপ থেকে এক চুমুক খেতেন।’

আনিস হাসল। বিষণ্ন হাসি। কিন্তু হাসিটা বেশিক্ষণ থাকল না।

‘আজ সকালে বাবাকে এক চুমুক চা খেতে বলেছিলাম। কিন্তু ডাক্তার খেতে দেয়নি। তখনো জানতাম না, এটিই শেষ সকাল।’

বাইরে মেঘ ডাকল। আনিস জানালার দিকে তাকিয়ে হাত দিয়ে চোখ মুছল। চোখে পানি কিনা বোঝা গেল না।

আনিস তার পাঞ্জাবির হাতা ঠিক করে বলল, ‘আমি যাইরে। বাবা হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন। আমি না থাকলে হবে!’

আমি তাকিয়ে রইলাম। আনিসও কিছুক্ষণ চুপ করে থাকল। তার মুখে আবার বিষণ্ন হাসি। বাবা যে আর কোনোদিন ফিরবে না বুঝতে পারল বোধ হয়।

আনিস দরজা খুলে বেরিয়ে গেল। তার চোখে পানি। বাইরে ঝুম বৃষ্টি। বৃষ্টির পানিতে আনিসের চোখের পানি ধুয়ে-মুছে গেল।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব