Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

মনে হয়

বিবিধ ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:০৩
মনে হয়

গ্রাফিকস: আগামীর সময়

গ্যাস, জ্বালানি, নানা ধরনের পাথরসহ কত কিছুরই তো খনি আছে বিশ্বে। সেগুলো নিয়ে আবার যুদ্ধও লেগে আছে দেশে দেশে। হাজার হাজার কোটি টাকার এসব ব্যবসায় যেমন আছে বিপদ, তেমনি আছে আর্থিক লাভও। তবে এমনও একটা দিন আসবে, যখন মর্তের এসব ‘ঠুনকো খনি’ নিয়ে আর হাউকাউ থাকবে না একেবারেই। ব্যবসায়ীরা পৃথিবীর খনি ছেড়ে বিনিয়োগ করবেন চাঁদ ও মঙ্গলের খনিতে। ২০৩০ সালের মধ্যেই মহাকাশের এসব গ্রহ থেকে ধাতবসহ অসংখ্য বিরল মৌল খনন করে পৃথিবীতে পাঠাবে ভবিষ্যতের বড় বড় খনিজ প্রতিষ্ঠান। আসছে বিশ্বের এ পূর্বাভাস ২০২৫ সালে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘এসেনশিয়াল মিনারেলস অ্যাসোসিয়েশন’।

অনেকটা সায়েন্স ফিকশন সিনেমার কোনো দৃশ্য মনে হলেও, বর্তমানে চাঁদ ও মঙ্গলে খননের পদ্ধতি আবিষ্কার বিজ্ঞান অঙ্গনের একটি বড় গবেষণার অংশ। সরকারি ও বেসরকারি কোম্পানি— উভয়ই পৃথিবী-বহির্ভূত সম্পদ আহরণ ও ব্যবহারের উপায় অনুসন্ধান করতে ব্যস্ত। প্রতিষ্ঠানটির মতে, দীর্ঘমেয়াদে, মহাকাশে খনিজ আহরণ পৃথিবীতে গুরুত্বপূর্ণ খনিজগুলোর চাহিদা মেটাতেও সহায়তা করতে পারে। ইলেকট্রনিকস, নবায়নযোগ্য (রিনিউঅ্যাবেল) শক্তি এবং প্রতিরক্ষা খাতে ব্যবহৃত অনেক উপাদান যেমন, রেয়ার আর্থ এলিমেন্ট (বিরল মৃত্তিকা মৌল), প্ল্যাটিনাম-গোত্রীয় ধাতু এবং টাইটানিয়াম পৃথিবীতে সীমিত পরিমাণে থাকলেও সৌরজগতের অন্য কোথাও হয়তো তা প্রচুর পরিমাণে পাওয়া যেতে পারে। বিজ্ঞানীদল এ গবেষণায় সফল হলে চাঁদের মাটি বা বরফ থেকে অক্সিজেন আহরণ মহাকাশচারীদের সহায়তা করতে পারে এবং ফেরার যাত্রার জন্য রকেটের জ্বালানি উৎপাদন করতে পারে। এতে মহাকাশে যাত্রার খরচ কমবে এবং অভিযানের সময়সীমা বাড়ানো সম্ভব হবে বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি। চাঁদে যে ধূলিকণা আর পাথর পাওয়া যায়, সেগুলোই রয়েছে প্রচুর পরিমাণে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা ও টাইটানিয়াম। বর্তমানে নাসার ‘আর্টেমিস’ কর্মসূচি এবং অ্যাস্ট্রোবোটিক ও ইনটুইটিভ মেশিনসের মতো বেসরকারি অংশীদাররা এমন সব প্রযুক্তি উদ্ভাবন করতে মনোনিবেশ করেছে, যেটির মাধ্যমে এই উপাদানগুলোর মানচিত্র তৈরি এবং শেষ পর্যন্ত সেগুলো আহরণ করা সম্ভব হবে। তাদের এ প্রজেক্টে এরই মধ্যে চাঁদের মেরুতে আবিষ্কৃত হয়েছে বরফ-পানি। ভবিষ্যতে এ বরফ খনন করে প্রক্রিয়াজাত করা সম্ভব হলে তা চাঁদে অবস্থিত মানুষের ঘাঁটিতে বিশুদ্ধ খাবার পানি এবং হাইড্রোজেন জ্বালানি সরবরাহে ব্যবহার করা যাবে।

গ্যাসজ্বালানিসায়েন্স ফিকশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে