Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

প্রেমিকের সঙ্গে দেখা করতে পকেটভর্তি গুলি নিয়ে জেলে কিশোরী, অতঃপর

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:০১
প্রেমিকের সঙ্গে দেখা করতে পকেটভর্তি গুলি নিয়ে জেলে কিশোরী, অতঃপর

কিশোরীটি কারাগারে বন্দি হর্ষু কাশ্যপের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ছবি: সংগৃহীত

প্রেমিকের সঙ্গে দেখা করতে কারাগারে গিয়েছিল ভারতের উত্তর প্রদেশের এক কিশোরী। তার পকেটে ছিল ১০টি বুলেট। সঙ্গে ছিল জাল আধার কার্ডও। নিরাপত্তা তল্লাশিতে ধরা পড়ে যায় পুরো ঘটনা।

গত বৃহস্পতিবার এক যুবককে সঙ্গে নিয়ে ওই কিশোরী ভারতের গোন্ডার ডিভিশনাল কারাগারে বন্দি হর্ষু কাশ্যপের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বিষয়টি জানিয়েছেন ওই কারাগারের জেলার আফতাব আলম আনসারি।

তিনি জানান, কারাগারের প্রধান ফটকে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় কিশোরীর পরিচয় নিয়ে সন্দেহ হয়। আধার কার্ডে থাকা নামের পরিবর্তে সে অন্য একটি নাম জানিয়েছিল।

পরে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ১০টি বুলেট পাওয়া যায়। এরপর কারাগারের আউটপোস্টের ইনচার্জকে ডেকে পাঠানো হয়। জব্দ করা সামগ্রীসহ কিশোরী ও ওই যুবককে তার কাছে হস্তান্তর করা হয়।


আরও পড়ুন

ঘনিষ্ঠ ছবি-ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে ৮ কোটি টাকা লুটে নেন পল্লভি

০৯ আগস্ট ২০২৬

জিজ্ঞাসাবাদে কিশোরী তার প্রকৃত পরিচয় জানায়। সে দাবি করে, উদ্ধার হওয়া গুলিগুলো তার বাবার বৈধ পিস্তলের। তার ভাষ্য, ‘বাবা খুব রাগী স্বভাবের। মেয়ের কারাগারে বন্দি প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা জানতে পারলে তিনি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কা থেকেই সে পিস্তল থেকে গুলিগুলো সরিয়ে সঙ্গে নিয়ে এসেছিল।’

এ ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলার।

সূত্র: এনডিটিভি

ভারতকারাগারবুলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: