এই দিনে
টোঙ্গা দ্বীপপুঞ্জের স্বাধীনতা লাভ

১৯৭০ সালের ৪ জুন যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ টোঙ্গা। দেশটি ১৬৯ দ্বীপ নিয়ে গঠিত। যার মধ্যে ৩৬টি জনবহুল। টোঙ্গার জনসংখ্যা প্রায় ১ লাখ। যার মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি প্রধান দ্বীপ টোঙ্গাটাপুতে বাস করে। পর্যটকদের কাছেও বেশ আকর্শনীয় দেশটি।




