Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

মাঘে মিলবে বইবসন্তের গন্ধ?

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০১
মাঘে মিলবে বইবসন্তের গন্ধ?

গ্রাফিকস: আগামীর সময়

ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনের বটতলায় চটের ওপর ৩২টি বই সাজিয়ে বসেছিলেন মুক্তধারার প্রকাশক চিত্তরঞ্জন সাহা। সেই উদ্যোগের ধারাবাহিকতায় গড়ে উঠেছে অমর একুশে বইমেলা, যা আজ জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম অনুষঙ্গ। বিশেষ প্রেক্ষাপট ছাড়া বরাবরই ফেব্রুয়ারি মাসে শুরু হয় অমর একুশে বইমেলা। তবে এবার মেলা শুরু হচ্ছে ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় প্রকাশক-প্রতিনিধিদের সম্মতিতে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।

এবার জানুয়ারিতে মেলা আয়োজনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে, এতে একুশের চেতনা কতটা অক্ষুণ্ণ থাকবে? এক মাস এগিয়ে আসায় লেখক ও প্রকাশকরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন কি? নতুন বছরের ক্যালেন্ডার, ডায়েরি, পোস্টারসহ শিক্ষার্থীদের অ্যাকাডেমিক বই ছাপার ব্যস্ততার মধ্যে সৃজনশীল বই মুদ্রণের চাপ সামলাতে পারবেন তো ছাপাখানার কর্মীরা? এসব প্রশ্নের উত্তর খুঁজতে লেখক, প্রকাশক ও ছাপাখানার সঙ্গে কথা বলেছে আগামীর সময়।

প্রকাশনা ও বই বিপণন সংস্থা বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ আগামীর সময়কে বলেছেন, ‘আমরা তো সারা বছরই বই প্রকাশ করি। গত বইমেলার পর থেকে ১৫টির বেশি নতুন বই প্রকাশ হয়েছে। মেলায় আশা করি, ৫০টির বেশি নতুন বই নিয়ে অংশ নেব।’ সাধারণত সৃজনশীল বই তুলনামূলক কম ছাপা হওয়ায় নভেম্বর ও ডিসেম্বর মাসে ছাপাখানাগুলো অন্য কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকে। এ সময়ে সৃজনশীল বই ছাপাতে সমস্যা হবে কি না, জানতে চাইলে দীপঙ্কর দাশ বলেছেন, ‘অনেক প্রকাশনীর নিজস্ব ছাপাখানা আছে। যাদের নেই, তারাও নিয়মিত যেখানে বই ছাপানোর কাজ করে, সেখান থেকে করিয়ে নিতে পারবে।’

বাংলাবাজার, পল্টন, ফকিরাপুল, নীলক্ষেত ও কাঁটাবনের কয়েকটি ছাপাখানা ঘুরে দেখা যায়, নতুন বছরের ডায়েরি ও ক্যালেন্ডার ছাপার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এই ব্যস্ততার মধ্যে সৃজনশীল বই ছাপার কাজ কীভাবে সামাল দেবেন, জানতে চাইলে আহাম্মদীয়া প্রিন্টিং প্রেসের ব্যবস্থাপক ইসলাম ফারুক আগামীর সময়কে বলেছেন, ‘সৃজনশীল বই তো বেশি ছাপা হয় না। ৩০০ বা ৫০০ কপি ছাপা হয় একটা বইয়ের। এজন্য অনেক প্রেস এই সময়ে নতুন কাজ নিতে চায় না। কারণ, অন্য কাজের চাপ বেশি থাকে। তবে যারা নিয়মিত সৃজনশীল বইয়ের কাজ করান, তাদের কাজ তো করে দিতেই হবে।’

কয়েক বছর ধরেই বইমেলায় সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় থাকে সাদাত হোসাইনের বই। এবারও তিনটি নতুন বই প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছেন এই কথাসাহিত্যিক। সাদাত হোসাইন আগামীর সময়কে বলেছেন, ‘গত বছর বইমেলা যখন একরকম খারাপ গিয়েছিল, তখন লেখক, প্রকাশকদের অনেকে দাবি করেছিলেন, এ বছর বইমেলায় যেন রোজার তারিখটাকে এভয়েড করা যায়। এবার যেহেতু রোজার আগেই মেলা হচ্ছে, আশা করি ভালো হবে।’ নিজের বই সম্পর্কে তিনি বললেন, ‘এবার আমার তিনটি নতুন বই আসবে। এর মধ্যে অন্যপ্রকাশ থেকে একটি এবং দুটি বই আসবে অন্যধারা থেকে।’

ফেব্রুয়ারির বইমেলা এবার জানুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত সর্বসম্মতিতেই

জানুয়ারিতে বইমেলা আয়োজনের সিদ্ধান্তকে ইতিবাচক বলেও মনে করছেন মহিউদ্দিন আহমদ। আগামীর সময়কে তিনি বলেছেন, “আমার তিনটি বইয়ের মধ্যে একটি তো নভেম্বরেই চলে আসবে। বাকি দুটি বই মেলার আগেই আসবে। আরও একটি বই আসতেও পারে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তিনটি বই চূড়ান্ত হয়েছে। প্রকাশ হবে বাতিঘর, প্রথমা এবং অনন্যা প্রকাশনী থেকে। অনন্যা থেকে আসছে ‘জাসদ বিপ্লব করতে চেয়েছিল’। বইটির প্রি-অর্ডার চলছে এখন।”

ফেব্রুয়ারির বইমেলা এবার জানুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মতিতেই হয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। জানুয়ারিতে বইমেলা আয়োজনে বাংলা একাডেমি কতটা প্রস্তুত জানতে চাইলে তিনি আগামীর সময়কে বলেছেন, ‘আমাদের দিক থেকে প্রস্তুতি রয়েছে। যেহেতু বাংলা একাডেমি প্রতি বছরই মেলাটা আয়োজন করে। ফলে পূর্বপ্রস্তুতি সবসময় থাকে।’

গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে চিঠি দিয়ে এবার রমজানের আগে বইমেলা আয়োজনের দাবি জানায়। চিঠিটির একটি অনুলিপি দেখেছে আগামীর সময়। এতে অমর একুশে বইমেলা-২০২৭ আগামী ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজনের প্রস্তাব দেয় সংগঠনটি। গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। ওই সভাতেই বইমেলার তারিখ নির্ধারণ করা হয়।

সমিতির চিঠিতে বলা হয়েছে, ‘অমর একুশে বইমেলার সঙ্গে ফেব্রুয়ারি মাস এবং মহান ভাষা আন্দোলনের স্মৃতি ও আবেগ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই শুধু রমজানের কারণে মেলাকে সম্পূর্ণভাবে ফেব্রুয়ারি মাসের বাইরে নিয়ে যাওয়া হলে মেলার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আবেগগত তাৎপর্য কিছুটা হলেও ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দেশের সৃজনশীল প্রকাশকদের সঙ্গে মতবিনিময় করে একটি সমন্বিত ও ভারসাম্যপূর্ণ সময়সূচি নির্ধারণের প্রস্তাব করছে।’

বাপুসের পরিচালক আবুল বাশার ফিরোজ শেখ আগামীর সময়কে বলেছেন, ‘ফেব্রুয়ারিতে তো রোজা থাকবে, তখন বইমেলা হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এজন্য এবার রোজার আগেই বইমেলা করার দাবি ছিল প্রকাশকদের।’

এর আগে ২০২৬ সালেও রমজান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা। করোনা মহামারীর কারণে ২০২১ সালেও ফেব্রুয়ারির প্রথম দিন মেলা শুরু করা সম্ভব হয়নি। পরের

বছর, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত চলে

অমর একুশে বইমেলা।

ভাষা আন্দোলনবাংলা একাডেমিবর্ধমান হাউজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে