কণিকা
সুকান্তের জন্মশতবর্ষে উদীচী
কাজললেখা প্রতিবেদক

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মের শতবর্ষ পূর্তি হয়েছে গত ১৫ আগস্ট। ক্ষণজন্মা এই কিশোর কবির জন্মশতবর্ষ উপলক্ষে আজ ২৮ আগস্ট উদযাপন অনুষ্ঠান আয়োজন করেছে উদীচী কেন্দ্রীয় সংসদ। আজ শুক্রবার বিকাল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উদীচীর শিল্পী ছাড়াও গান, কবিতা ও নৃত্য পরিবেশন করবেন দেশের বরেণ্য শিল্পীরা। থাকবে সুকান্ত ভট্টাচার্যের জীবন-কর্ম ও সাহিত্য নিয়ে আলোচনা।
সুকান্ত জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী কেন্দ্রীয় সংসদ এ আয়োজন করেছে। কবি সুকান্ত ভট্টচার্য ছিলেন বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার কবি। মাত্র ২১ বছর বয়সেই ১৯৪৭ সালে তিনি মারা যান।







