Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

সাহিত্য পদক

ঘোষণা আছে পুরস্কার নাই

  • ঘোষণা দিয়েও পদক দেয়নি শিল্পকলা
  • বিজ্ঞপ্তিতে আটকা শিশু একাডেমির পুরস্কার
  • এনামুল হক স্বর্ণপদক কি ফিরবে?
পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭
ঘোষণা আছে পুরস্কার নাই

গ্রাফিকস: আগামীর সময়

সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় ও বেসরকারি নানা পুরস্কার-পদক চালু রয়েছে। এসব পুরস্কার শুধু গুণিজনকে সম্মানিতই করে না, নতুন প্রজন্মের লেখক-শিল্পীদেরও অনুপ্রাণিত করে। কিন্তু নানা কারণে এর কয়েকটি এখন কার্যত অনিশ্চয়তার মধ্যে। কোনো কোনো পুরস্কারের ঘোষণা হয়েছে, অথচ পদক দেওয়া হয়নি; কোথাও বই আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশের পরই থেমে গেছে পুরো প্রক্রিয়া। আবার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কিছু পুরস্কার। ২০২১ ও ২০২২ সালের জন্য ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম জানিয়ে ‘শিল্পকলা পদক’ দেওয়ার ঘোষণা হয়েছিল ২০২৪ সালের জানুয়ারি মাসে। ১০টি পৃথক ক্ষেত্রে অবদানের জন্য তাদের নির্বাচিত করার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাষ্ট্রপতি পদকটি প্রদান করবেন এবং তার সময় পাওয়া সাপেক্ষে পদক দেওয়ার কথা ছিল। কিন্তু ওই বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে সেই পদক আর দেওয়া হয়নি। বর্তমান বিএনপি সরকারও ছয় মাস পার করেছে। এখনো আটকে আছে শিল্পকলা পদক।

শুধু শিল্পকলা পদক নয়, অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কারও ২০২৪ সালের আগস্টে বিজ্ঞপ্তি দিয়ে বই আহ্বান করেছিল। সেই পুরস্কারও আর দেওয়া হয়নি। এ ছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার দেওয়া হলেও এসব পুরস্কারও বিগত কয়েক বছর ধরে নানা কারণে বিতর্কিত হচ্ছে। প্রশ্ন উঠছে পুরস্কারের দলীয়করণ নিয়েও। বেসরকারি উদ্যোগে দেওয়া কালি ও কলম সাহিত্য পুরস্কার চালু থাকলেও তিন বছর ধরে বন্ধ রয়েছে জেমকন সাহিত্য পুরস্কার। ২০২৩ সালে সর্বশেষ ‘জেমকন সাহিত্য পুরস্কার ২০২২’ প্রদান করা হয়েছিল। এই পুরস্কারের সঙ্গে সংশ্লিষ্টরা নিশ্চিত করতে পারেননি, আবার কবে দেওয়া হবে জেমকন সাহিত্য পুরস্কার। বাংলা সাহিত্যের মধ্যযুগের বাঙালি কবি আলাওলের স্মরণে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা ১৯৭৪ সাল থেকে ‘আলাওল সাহিত্য পুরস্কার’ দিয়ে আসছে। এটিও ২০১৯ সালের পর আর দেওয়া হয়নি। গবেষক তপন বাগচী আগামীর সময়কে বলেছেন, ‘এসব পুরস্কার বা পদক দেওয়ার মধ্য দিয়ে গুণিজনদের একধরনের স্বীকৃতি দেওয়া হয় কিংবা উৎসাহ দেওয়া হয়। এটি সাহিত্যচর্চায় কর্ম-উদ্দীপনা বাড়ায়। ফলে গুণিজনদের সম্মান জানাতে পুরস্কার বা পদক চালু থাকা জরুরি।’

নাট্যকলায় অবদানের জন্য অধ্যাপক আবদুস সেলিমকে ‘শিল্পকলা পদক ২০২১’-এর জন্য মনোনীত করা হয়েছিল। পরে সেই পদক আর তিনি পাননি। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের কাছে চিঠি দিয়ে পদকটি না দেওয়ার কারণ জানতে চান। অধ্যাপক আবদুস সেলিম আগামীর সময়কে বলেছেন, ‘আমি চিঠিতে লিখেছিলাম, কেন আমাকে পদকটি দেওয়া হচ্ছে না? পদকটি যদি বাতিল করা হয়ে থাকে, সেটাও যেন আমাকে জানানো হয়।’ ওই চিঠির একটি কপি দেখেছে আগামীর সময়। এতে অধ্যাপক সেলিম লিখেছেন, ‘নাট্যকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য আমাকে ‘শিল্পকলা পদক ২০২১’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু আজও এই পদক আনুষ্ঠানিকভাবে আমাকে হস্তান্তর করা হয়নি। পদক গ্রহণ যেকোনো লেখক ও শিল্পীর জীবনে একটি আনুষ্ঠানিক সাম্মানিক যোজনা, যা পদকপ্রাপ্তকে নতুন উদ্যমে কর্মে প্রণোদনা দেয়। ‘শিল্পকলা পদক’ প্রদানের তদানীন্তন এই সিদ্ধান্তটি একটি দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়, যার ভেতর পদকপ্রাপ্তদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং বিষয়টি রাষ্ট্র কর্তৃক অনুমোদিত। ফলে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার অধিকার, পুরস্কার প্রদানের সিদ্ধান্ত ঘোষণার পর, ঘোষিত তালিকার প্রার্থীদের জন্মায়। ঘোষিত পুরস্কারের বর্তমান অবস্থান কী, তা জ্ঞাত হওয়ার অধিকারও তাদের আছে বলে ধারণা করা যায়।’

‘শিল্পকলা পদক’ কেন আটকে আছে, জানতে চাইলে শিল্পকলার মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন) আগামীর সময়কে বলেছেন, ‘শিল্পকলা পদক নিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি এবং বাছাইয়ের কাজ চলছে। আশা করছি শিগগিরই এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারব।’ ২০২১ ও ২০২২ সালের পদকের তালিকা তো আগে প্রকাশ হয়েছিল, এখন কি নতুন তালিকা করা হচ্ছে— এমন প্রশ্নের জবাবে শিল্পকলার মহাপরিচালক বলেছেন, ‘আগের তালিকা আমরা পুনর্বিবেচনা (রিভিউ) করছি। এ নিয়ে কাজ চলছে এবং শিগগিরই কমিটির মিটিং অনুষ্ঠিত হবে। আমরা অন্তত দুই বছরের পুরস্কার একসঙ্গে প্রদান করার চেষ্টা করছি।’ জেলা পর্যায়ে শিল্পকলা পদক দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছেন শিল্পকলার মহাপরিচালক।

জুলাই অভ্যুত্থানের পর থেকে বন্ধ রয়েছে অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কারও। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে শিশুসাহিত্যিক আনজীর লিটন প্রতিষ্ঠানটির মহাপরিচালক থাকাকালে ২০২৩ সালে প্রকাশিত বই জমা দেওয়ার জন্য ২০২৪ সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। সেখানে ২০২৪ সালের ২৯ আগস্ট ছিল বই জমা দেওয়ার শেষ তারিখ। এর আগেই ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুরস্কারটি আর দেওয়া হয়নি। শিশু একাডেমির বর্তমান মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম আগামীর সময়কে বলেছেন, ‘আমরা এটি আবার চালু করার ব্যাপারে আলোচনা করছি। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’ ১৯৮১ সালে এই পুরস্কারটি প্রবর্তন করা হয়।

বাংলা একাডেমির ইতিহাসেও এমন একটি পুরস্কারের কথা রয়েছে, যার কথা অনেকে ভুলেই গেছেন। বশীর আলহেলাল রচিত ‘বাংলা একাডেমির ইতিহাস’ বইয়ে বলা হয়েছে, ড. মু. এনামুল হক ১৯৬৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের দুই হাজার টাকা পেয়েছিলেন, তা তার নামে একটি সাহিত্য পুরস্কার প্রদানের জন্য ১৯৬৫ সালে একাডেমিকে প্রদান করেন। পরে এনামুল হক স্বর্ণপদক চালু হয়। ১৯৬৭ সালে যতীন্দ্র চন্দ্র সরকারকে (যতীন সরকার) তার ‘পাকিস্তানোত্তর পূর্ব পাকিস্তানের বাংলা উপন্যাসের ধারা’ প্রবন্ধের জন্য এবং ১৯৬৯ সালে সেলিনা হোসেনকে ‘পাকিস্তানোত্তর পূর্ব-পাকিস্তানি ছোটগল্পের ধারা’ প্রবন্ধের জন্য এই স্বর্ণপদক দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, এনামুল হকের নামে প্রবর্তিত ওই স্বর্ণপদকও অনেক বছর ধরে বন্ধ রয়েছে। অথচ বাংলা একাডেমি প্রতিষ্ঠার ইতিহাসের অন্যতম উজ্জ্বল নাম ড. মু. এনামুল হক। তার নামে প্রবর্তিত স্বর্ণপদকটি আবার চালু হবে কি না, তা নিশ্চিত করতে পারেননি প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা। ফলে প্রশ্ন থেকেই যায়— গুণিজনের স্বীকৃতি ও সাহিত্যচর্চার অনুপ্রেরণা হিসেবে প্রতিষ্ঠিত এসব পুরস্কার-পদকের ভবিষ্যৎ কী? এগুলো কি আবার ফিরবে, নাকি সময়ের সঙ্গে হারিয়ে যাবে তাদের নাম ও ঐতিহ্য?

সাহিত্যসংস্কৃতিঘোষণাপুরস্কারপদকশিল্পকলাকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    advertiseadvertise