এআইয়ের কবলে সাহিত্য

জিম্বাবুয়ের লেখক সিম্বারাশে কুন্ডিজেজা
জিম্বাবুয়ের লেখক সিম্বারাশে কুন্ডিজেজা তার কেইন পুরস্কারজয়ী ছোটগল্প ‘দ্য ব্লু ফাইটার’ লেখায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ১৩ হাজার ডলারের পুরস্কার জেতার এক সপ্তাহ পর দ্য আটলান্টিকে প্রকাশিত প্রবন্ধে দাবি করা হয়, প্যানগ্রাম নামের এআই-শনাক্তকরণ সফটওয়্যার গল্পটিকে সম্পূর্ণ এআই-নির্মিত বলেছে।
কুন্ডিজেজা এক্সে লিখেছেন, ‘সন্দেহ দূর করতে বলছি, গল্পটি আমি লিখেছি।’ কেইন পুরস্কারের চেয়ার এল্লাহ ওয়াকাতামা জানিয়েছেন, পূর্ণ তদন্তের আগে প্রকাশ করায় তিনি বিস্মিত; প্যানগ্রাম এখনো পরীক্ষিত নয় এবং বিশেষভাবে কৃষ্ণাঙ্গ লেখকদের কাজের পরীক্ষাক্ষেত্র প্যানগ্রামের হওয়া উচিত নয়।
তিনি আরও জানিয়েছেন, কুন্ডিজেজা খসড়ার নথি দিচ্ছেন। বইটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভপ্রকাশের মধ্যে অনেকেই বলেছেন অভিযোগ মূলত অশ্বেতাঙ্গ লেখকদের লক্ষ্য করেই হচ্ছে।
প্যানগ্রাম নিজেও এআই-চালিত, তাই এর রায় চূড়ান্ত নয় বলে সমালোচনা রয়েছে। কুন্ডিজেজা জানিয়েছেন, লেখক সময়ের সঙ্গে শৈলী বদলাতে ও উন্নতি করতে পারেন; তিনি লেখা চালিয়ে যাবেন। এ বছর কমনওয়েলথ পুরস্কার নিয়েও এআই বিতর্ক সৃষ্টি হয়েছে।
কেইন পুরস্কারে জমা দেওয়া আগে প্রকাশিত লেখা এআইয়ের জন্য যাচাই করা হয় না, লেখকরা মৌলিকতার নিশ্চয়তা দেন।



