Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সুস্থতা

লন্ডন চিড়িয়াখানার উদ্যোগ

বাঘ-সিংহকে কীভাবে সারিয়ে তোলা হয়, দেখা যাবে সরাসরি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:০২
বাঘ-সিংহকে কীভাবে সারিয়ে তোলা হয়, দেখা যাবে সরাসরি

খুব শিগগিরই দর্শনার্থীরা সরাসরি সেখানে দেখার সুযোগ পাবেন পশু চিকিৎসকদের অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা কার্যক্রম। ছবি : সংগৃহীত।

চিড়িয়াখানায় গিয়ে বাঘ, সিংহ কিংবা পেঙ্গুইন দেখার অভিজ্ঞতা আছে সবারই। কিন্তু পশু চিকিৎসকরা কীভাবে এসব বন্যপ্রাণীর অপারেশন করেন কিংবা তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন, তা দেখার সুযোগ মেলে না সাধারণ দর্শনার্থীদের।

তবে এবার সেই চিরাচরিত ধারণা বদলে দিতে যাচ্ছে বিশ্বের অন্যতম প্রাচীন ও বিখ্যাত লন্ডন চিড়িয়াখানা। খুব শিগগিরই দর্শনার্থীরা সরাসরি সেখানে দেখার সুযোগ পাবেন পশু চিকিৎসকদের অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা কার্যক্রম।

প্রতিষ্ঠার ২০০ বছর উদযাপন উপলক্ষে এই বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছে লন্ডন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এক দাতার পক্ষ থেকে পাওয়া ২ কোটি পাউন্ড অনুদানে তৈরি করা হচ্ছে একটি অত্যাধুনিক বন্যপ্রাণী স্বাস্থ্য কেন্দ্র। এই কেন্দ্রের মাধ্যমে বাস্তবায়ন ও প্রদর্শন করা হবে পশুদের চিকিৎসাসেবা কার্যক্রম। দাতা নিজের পরিচয় গোপন রাখার শর্তে চিড়িয়াখানা পরিচালনাকারী সংস্থা জোলজিক্যাল সোসাইটি অব লন্ডনকে (জেডএসএল) দান করেছেন এই বিপুল পরিমাণ অর্থ।

জেডএসএলের পক্ষ থেকে প্রকাশিত আর্টওয়ার্ক নকশায় দেখা গেছে, নতুন এই মেডিকেল সেন্টারে দর্শনার্থীদের জন্য থাকছে একটি বিশেষ গ্যালারি। সেখানে থাকা বড় স্বচ্ছ জানালার ওপাশেই চলবে চিকিৎসা কার্যক্রম।

খুব শিগগিরই দর্শনার্থীরা সরাসরি সেখানে দেখার সুযোগ পাবেন পশু চিকিৎসকদের অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা কার্যক্রম। প্রতিষ্ঠার ২০০ বছর উদযাপন উপলক্ষে এই বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছে লন্ডন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

শিশু থেকে শুরু করে বয়স্ক, সবাই খুব কাছ থেকে দেখতে পাবেন কীভাবে পশু চিকিৎসকরা পেঙ্গুইন থেকে শুরু করে বিশালকায় বাঘের চিকিৎসা করছেন। শুধু অপারেশনই নয়, পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং মৃত্যুর কারণ নির্ণয়ে করা ময়নাতদন্তও দেখা যাবে এই গ্যালারি থেকে।

তবে ঠিক কবে নাগাদ এই নতুন চিকিৎসা কেন্দ্রটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

চিড়িয়াখানার পশু চিকিৎসক স্টেফান সাভেরিামুত্তু জানান, জনসাধারণের জন্য আমাদের প্রাত্যহিক কাজগুলো দেখার সুযোগ করে দেওয়াটা এক দারুণ ব্যাপার হবে। এর মাধ্যমে মানুষ জানতে পারবে কীভাবে পশু চিকিৎসা বন্যপ্রাণী সংরক্ষণে ভূমিকা রাখে।

‘এই সেন্টারটি দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে পশু চিকিৎসক বা নার্স হিসেবে ক্যারিয়ার গড়তে চাইবে’, যোগ করেন চিকিৎসক স্টেফান সাভেরিামুত্তু।

১৮২৬ সালের ২৯ এপ্রিল যাত্রা শুরু করে লন্ডন চিড়িয়াখানা। একে বিশ্বের প্রথম বৈজ্ঞানিক চিড়িয়াখানা হিসেবে গণ্য করা হয়। ব্রিটিশ নাগরিকরা এখান থেকেই প্রথম জিরাফ, জেব্রা বা পান্ডার মতো প্রাণী সরাসরি দেখার সুযোগ পান।

সূত্র: সিএনএন

পশুচিড়িয়াখানালন্ডনচিকিৎসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’