মাসব্যাপী নানা অফারে শুরু পাঠাও ফেস্ট
- রাইডে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়, ফুডে ফ্রি ডেলিভারি, ক্যাশব্যাক ও গোল্ড কয়েন জেতার সুযোগ

মাসজুড়ে আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট, ক্যাশব্যাক, পুরস্কার, গেমস ও নানা অভিজ্ঞতা নিয়ে শুরু হয়েছে ‘পাঠাও ফেস্ট’। ‘এক্সপ্লোর দ্য পাঠাওভার্স’ প্রতিপাদ্যে আয়োজিত মাসব্যাপী এ উৎসব চলবে ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ে পাঠাও সুপার অ্যাপের বিভিন্ন সেবা ব্যবহার করে নানা অফার ও পুরস্কার উপভোগের সুযোগ পাবেন গ্রাহকেরা।
১৫ নভেম্বর ঢাকায় পাঠাওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এবারের পাঠাও ফেস্টে রাইড, ফুড, পার্সেল ও ইন-অ্যাপ গেমসসহ পাঠাও ইকোসিস্টেমের বিভিন্ন সেবায় যুক্ত করা হয়েছে বিশেষ আয়োজন। ব্যবহারকারীদের দৈনন্দিন যাতায়াত ও কেনাকাটায় সাশ্রয়ের পাশাপাশি বিনোদন এবং পুরস্কার জেতার সুযোগ তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য।
রাইডে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়, গোল্ডেন আওয়ারে ৪ গুণ পয়েন্ট
পাঠাও ফেস্ট উপলক্ষে পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে পাওয়া যাবে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড়। পাশাপাশি প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে বিশেষ ‘গোল্ডেন আওয়ার’। এ সময়ে বাইক, কার, সিএনজি, কার ইন্টারসিটি, ম্যাক্স ও প্রাইম রাইডে মিলবে দ্বিগুণ পয়েন্ট।
অন্যদিকে, যোগ্য বা এলিজিবল পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডের ভাড়া পাঠাও পে-এর মাধ্যমে পরিশোধ করলে পাওয়া যাবে আরও দ্বিগুণ পয়েন্ট। ফলে গোল্ডেন আওয়ারে নির্ধারিত রাইডে পাঠাও পে ব্যবহার করে মোট চার গুণ পয়েন্ট অর্জনের সুযোগ থাকছে।
পাঠাও ফুডে সারা দিন ফ্রি ডেলিভারি
খাবারপ্রেমীদের জন্য পাঠাও ফুডে থাকছে বিশেষ সুবিধা। যেকোনো স্থান থেকে যেকোনো রেস্টুরেন্টে অর্ডারে সারা দিন ফ্রি ডেলিভারি পাওয়া যাবে। পাশাপাশি নির্বাচিত রেস্টুরেন্টে থাকছে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়।
এ ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার ও ফ্ল্যাশ ডিল উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।
পাঠাও পেতে তিন সেবায় সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক
পাঠাও পে ব্যবহারকারীদের জন্য থাকছে বিশেষ ক্যাশব্যাক সুবিধা। পাঠাওয়ের তিনটি সেবা—রাইড (বাইক, কার ও সিএনজি), ফুড এবং পার্সেলের প্রতিটিতে প্রথম যোগ্য লেনদেনে পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা।
অর্থাৎ, তিনটি সেবাতেই প্রথম যোগ্য লেনদেন সম্পন্ন করলে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।
প্রতিদিন কুইজ খেলে জেতা যাবে ৪০০ পয়েন্ট
এবারের পাঠাও ফেস্টের অন্যতম আকর্ষণ প্রতিদিনের ইন-অ্যাপ কুইজ গেম ‘ওস্তাদ! ডানে না বামে?’। পুরো ক্যাম্পেইনজুড়ে প্রতিদিন অ্যাপে যুক্ত হবে তিনটি করে নতুন কুইজ কার্ড। প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক নাকি ভুল, তা নির্ধারণ করে ডানে বা বামে সোয়াইপের মাধ্যমে খেলায় অংশ নিতে পারবেন ব্যবহারকারীরা।
টানা তিন দিন সঠিক উত্তর দিতে পারলে পাওয়া যাবে ৪০০ পাঠাও পয়েন্ট। এ ছাড়া ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ সংখ্যকবার খেলায় অংশগ্রহণ এবং সঠিক উত্তরের ভিত্তিতে নির্বাচিত হবেন ১৫ জন বিজয়ী। তাদের মধ্যে প্রথম বিজয়ী পাবেন একটি গোল্ড কয়েন এবং বাকি ১৪ জন পাবেন এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার।
পাঠাও অ্যাপের ‘অ্যাপ কার্ড’ অথবা ‘স্পটলাইট’-এ ক্লিক করে গেমটিতে অংশ নেওয়া যাবে।
১১টি স্বপ্ন পূরণ করবে পাঠাও
অফার ও পুরস্কারের পাশাপাশি এবারের আয়োজনের বিশেষ উদ্যোগ ‘উইশ’ পাঠাও। এর আওতায় পুরো ক্যাম্পেইনজুড়ে মোট ১১টি বিশেষ ইচ্ছা বা স্বপ্ন পূরণ করবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ছয়টি ইচ্ছা পূরণ করা হবে ব্যবহারকারীদের এবং পাঁচটি পাঠাও হিরোদের।
নির্দিষ্ট ব্যাংকের কার্ডে ১০ শতাংশ ছাড়
১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের কার্ড ব্যবহারে পাঠাও বাইক, কার, সিএনজি রাইড এবং ফুড অর্ডারে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় ১০০ টাকা।
অফারটি পাওয়া যাবে সিটি ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসির কার্ড ব্যবহার করে।
সিটি ব্যাংক, যমুনা ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারীরা সর্বোচ্চ দুটি রাইড ও একটি ফুড অর্ডারে এ সুবিধা নিতে পারবেন। তবে এনআরবি ব্যাংকের কার্ডধারীরা সর্বোচ্চ একটি রাইড ও একটি ফুড অর্ডারে ছাড়টি উপভোগ করতে পারবেন।
বিকাশে রাইড ও ফুড অর্ডারে বিশেষ ছাড়
পাঠাও ফেস্টে বিকাশ পেমেন্টেও থাকছে বিশেষ ডিসকাউন্ট। পাঠাও ফুডে ন্যূনতম ৩৯৯ টাকার অর্ডারে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ পরিমাণ ৫০ টাকা। এ সুবিধা সর্বোচ্চ দুইবার নেওয়া যাবে।
অন্যদিকে, পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে বিকাশ পেমেন্টের মাধ্যমে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ পরিমাণ ৩০ টাকা। এ সুবিধা ব্যবহার করা যাবে একবার।
ব্যাংক কার্ড ও বিকাশের অফার পেতে রাইড বুকিং বা ফুড অর্ডারের সময় পছন্দের পার্টনার পেমেন্ট পদ্ধতি নির্বাচন করতে হবে।
পিকাবু, হারল্যান ও ওয়াওজার বিশেষ আয়োজন
এবারের পাঠাও ফেস্টে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে পিকাবু, হারল্যান ও ওয়াওজা। এসব প্রতিষ্ঠানের সহযোগিতায় গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন পুরস্কার ও বিশেষ অভিজ্ঞতা।
গিফট পার্টনার হিসেবে পিকাবু দিচ্ছে ১৫টি গিফট হ্যাম্পার। এসব হ্যাম্পারে রয়েছে পাওয়ার ব্যাংক, ইয়ারবাডস, স্মার্টওয়াচ, ওয়্যারলেস চার্জিং প্যাড ও স্পিকার।
অন্যদিকে, ওয়াওজা দেবে ৩৫টি ফ্রি পাস। আর হারল্যানে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটায় পাওয়া যাবে ১২ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট। এ অফারে কোনো সর্বোচ্চ সীমা নেই।
রাইড ও খাবার অর্ডারে ছাড়, ফ্রি ডেলিভারি, ক্যাশব্যাক, ইন-অ্যাপ গেমস, পুরস্কার এবং বিশেষ ইচ্ছাপূরণের উদ্যোগ—সব মিলিয়ে এবারের পাঠাও ফেস্টে যুক্ত হয়েছে নানা আয়োজন। ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও সুপার অ্যাপের বিভিন্ন সেবা ব্যবহার করে এসব অফার ও অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।



