Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চাকরি

কওমি আলেমদের এমপিওভুক্ত মাদ্রাসায় শিক্ষকতার সুযোগ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৭:৪২
কওমি আলেমদের এমপিওভুক্ত মাদ্রাসায় শিক্ষকতার সুযোগ

সংগৃহীত ছবি

কওমি শিক্ষিত আলেমদের জন্য বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় শিক্ষকতার নতুন সুযোগ তৈরি হয়েছে। এখন থেকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরের সনদ দাওরায়ে হাদিস (তাকমিল) অর্জনকারীরা নির্দিষ্ট শর্ত পূরণ করে সহকারী মৌলভী (ক্বারি) ও ইবতেদায়ি ক্বারি পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মঙ্গলবার (২৩ জুন) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া এনডিসি স্বাক্ষরিত ওই পরিপত্রে বেসরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালার আওতায় এসব পদের শিক্ষাগত যোগ্যতার নতুন শর্ত নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে দাওরায়ে হাদিস (তাকমিল) সনদপ্রাপ্তরা সহকারী মৌলভী (ক্বারি) ও ইবতেদায়ি ক্বারি পদে আবেদন করার যোগ্যতা অর্জন করেছেন। তবে আবেদনকারীদের সংশ্লিষ্ট কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত অথবা হিফজুল কোরআনের সনদ থাকতে হবে।

পরিপত্রে নিয়োগের অন্যান্য যোগ্যতার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে একই পদে কর্মরত ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে। এছাড়া পুরো শিক্ষাজীবনে সর্বোচ্চ একটি তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে। এর বেশি থাকলে আবেদন করার সুযোগ থাকবে না।

বেতন কাঠামোর ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে পৃথক গ্রেড। সহকারী মৌলভী (ক্বারি) পদে সাধারণ প্রার্থীদের জন্য ১১তম গ্রেড অনুযায়ী ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। তবে আলিম মুজাওয়িদসহ ফাজিল সনদধারীদের ক্ষেত্রে ১০ম গ্রেড অনুযায়ী ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ থাকবে।

অন্যদিকে ইবতেদায়ি ক্বারি পদের জন্য ১৬তম গ্রেড অনুযায়ী ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে কওমি শিক্ষাব্যবস্থা থেকে আসা আলেমদের জন্য সরকারি স্বীকৃত মূলধারার শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। দীর্ঘদিন ধরে কওমি সনদের কার্যকর স্বীকৃতি ও কর্মক্ষেত্র সম্প্রসারণ নিয়ে যে আলোচনা ছিল, নতুন এই সিদ্ধান্ত তার ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, পরিপত্রটি জারির পর থেকেই নতুন নীতিমালা কার্যকর হবে।

কওমী মাদরাসাআল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে