Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টো টো কোম্পানি

অন্য গল্প

নদীর জলে ধ্যানমগ্ন রাজা পাথর

মনু ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৭
নদীর জলে ধ্যানমগ্ন রাজা পাথর

রাজা পাথর

থানচি দিয়ে নৌপথে তিন্দু পেরোনোর পর সাঙ্গুর বুকে যে পাথররাজ্যে প্রবেশ ঘটে, সেগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো রাজা পাথর। এর আশপাশে আরও বেশ কটি ছোট-বড় পাথর আছে। নদীপথে যেতে যেতে এই পাথরগুলো পর্যটকদের মুগ্ধ করে। এগুলোর সঙ্গে ছবি তোলেন তারা মন্ত্রমুগ্ধের মতো। তবে এগুলোর পুরো ভঙ্গিমা চিত্র চোখের ফ্রেমে ধরা পড়ে না।

ড্রোন উড়িয়ে ছবি নিলে মনে হবে, এটি কোনো মহারাজার দরবার কক্ষ। পাগড়ি মাথায় সিংহাসনে বসে আছেন মস্ত রাজা। উজির-নাজির-সেনাপতি ও সভাসদরা মগ্ন হয়ে রাজার আদেশ শুনছেন।

পাহাড় ধোয়া ঘোলাজল প্রমত্তা সাঙ্গুকে তোলপাড় করে যখন দুই কূল ভাসিয়ে নিয়ে যায়, তখনো ধ্যান ভাঙে না রাজা পাথরের। নিশ্চল মৌনতা নিয়ে যেন সে স্রোতের গর্জনের শব্দমাত্রা গুনে। কবে, কখন, কত শতাব্দী আগে শঙ্খের বুকে আসন পেতে বসেছে বিশাল পাথরটি— কেউ জানে না।

রাজা পাথর নিয়ে নানা মিথ আছে সমাজে। কেউ মনে করেন, ওপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে টিকতে না পেরে পাথুরে পাহাড় ভেঙে খানখান হয়ে আছড়ে পড়েছে নদীর বুকে। কারও কারও ধারণা, প্রবল ঢেউ ঠেকিয়ে জনপদ ও ফসল রক্ষার জন্য স্রষ্টা এই পাথরকে এখানে পাঠিয়েছেন।

অন্যদিকে মারমা জনগোষ্ঠী বিশ্বাস করে, শত শত বছর আগে ওপারের (মিয়ানমার) কোলাদাইন নদী পেরিয়ে গুপ্তধনের সন্ধানে আসেন কোনো এক মহাঋষি। নদীর বুকে পাথরখণ্ডের ওপর আস্তানা পেতে গুপ্তধনের সন্ধানে ধ্যানে বসেন তিনি। গুপ্তধন নিয়ে ফিরে যাওয়ার সময় ভুল করে ফেলে যান মাথার পাগড়ি। মহাঋষির পরিধেয়ের পবিত্রতা রক্ষায় বড় পাথরের মাথায় গেঁথে যায় সেই পাগড়ি।

কারও কারও মতে, শঙ্খ নদীর তলদেশে একটি অন্ধকার পাথুরে গুহায় গুপ্তধনের সন্ধান পেয়ে যান মহাঋষি। এ অবস্থায় গুহামুখ বিশাল এক পাথরখণ্ড চাপা দিয়ে রেখে যান তিনি। চিহ্ন হিসেবে পাথরখণ্ডের ওপর তার অলৌকিক পাগড়িটি রেখে যান।

মারমারা এই পাথরকে চেনে ‘বংড’ নামে। মারমা ভাষায় পাগড়িকে ‘গবং’ বলা হয়। অন্যদিকে ‘ডং’ বা ‘ড’ অর্থ পাথর। ‘গবং’ শব্দ থেকে কালক্রমে ‘বং’ এবং পাথর থেকে ‘ড’ মিলে ‘বংড’ নামের উৎপত্তি বলেও মনে করেন কেউ কেউ। মহাঋষির পাগড়ি চিহ্নের কারণে স্থানীয়রা বংডকে পাগড়ি পাথরও বলে থাকেন। ঋষির কৃপা লাভের আশায় টাকা-স্বর্ণ-রৌপ্য এবং মূল্যবান উপকরণ এই পাথরের পাগড়িসদৃশ স্থানে পূজা হিসেবে রেখে যান অনেকেই।

জেনে নিন

বান্দরবান সদর থেকে যেকোনো বাহনে করে ৮০ কিলোমিটার সড়কপথ পাড়ি দিলে থানচি সদর। সেখান থেকে ইঞ্জিন বোটে চড়ে প্রায় ১২ কিলোমিটার দূরে রাজা পাথরের অবস্থান। এটি পেরিয়ে আরও কিছুটা গেলেই রেমাক্রি ফল বা রেমাক্রি ঝরনা।

রাজা পাথর দেখতে হলে প্রতি পাঁচজনের জন্য সঙ্গে নিতে হয় একজন স্থানীয় ট্যুর গাইড। থানচি বাজারসংলগ্ন সাঙ্গু নদীর ঘাট থেকে পাঁচ হাজার টাকার ইঞ্জিন বোট রিজার্ভ করে তিন-চার ঘণ্টার মধ্যেই ঘুরে আসা যায়।

থানচিতিন্দুসাঙ্গুপাথররাজ্যরাজা পাথরনদীপথ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট