মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে

অমরত্বের আকাঙ্ক্ষা মিথলজির দুনিয়া থেকে বেরিয়ে এসে একবিংশ শতাব্দীর ল্যাবরেটরিতে যখন বায়োটেকনোলজি আর কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধন ঘটাল, তখন কল্পকাহিনি রূপ নিল এক কল্পবিজ্ঞানে। গত বছর মুক্তি পাওয়া মারি ফর্জার পরিচালিত সাড়াজাগানো সায়েন্স ফিকশন ও বডি হরর ছবি ‘দ্য সাবস্ট্যান্স’ ঠিক এই চাওয়া নিয়েই নির্মিত।
চলচ্চিত্রটির প্লটের কেন্দ্রে একসময়ের অস্কারজয়ী তারকা এলিজাবেথ স্পার্কল (ডেমি মুর)। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টেলিভিশন ইন্ডাস্ট্রি তাকে ‘অপ্রয়োজনীয়’ ঘোষণা করে। ঠিক তখনই তার সামনে আসে একটি রহস্যময় কালোবাজারি বায়োটেক প্রোডাক্ট— ‘দ্য সাবস্ট্যান্স’। দাবি করা হয়, এটি মানুষের ডিএনএ রি-প্রোগ্রাম করে শরীর থেকে এক নিখুঁত, তরুণ এবং আরও আকর্ষণীয় প্রতিরূপ বা ‘অলটার ইগো’ (সু) তৈরি করতে পারে।
তবে এর পেছনে রয়েছে এক কঠোর বৈজ্ঞানিক নিয়ম— সাত দিন পরপর এক দেহ থেকে অন্য দেহে চেতনা বা কনশাসনেস স্থানান্তর করতে হবে। নিয়ম ভাঙলেই শুরু হয় উভয়ের শরীরের ওপর ভয়ংকর সেলুলার পচন এবং ধ্বংসাত্মক মিউটেশন। ছবির এই ‘সাবস্ট্যান্স’ প্রযুক্তিটি আসলে আধুনিক বায়ো-ইঞ্জিনিয়ারিং ও জিন থেরাপির একটি বিকৃত রূপ। বিজ্ঞান আমাদের কোষের আয়ু বাড়াতে টেলোমিয়ার নিয়ে গবেষণা করছে, স্টেমসেল থেরাপি আনছে। কিন্তু পরিচালক খুব সুনিপুণভাবে দেখিয়েছেন, যখন প্রযুক্তি মানুষের লোভ ও নিখুঁত থাকার সামাজিক চাহিদার সঙ্গে মিশে যায়, তখন তা আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে ওঠে। এখানে এলিজাবেথ ও সু-র সম্পর্ক শুধু দুই ব্যক্তির নয়; এটি হলো মূল সত্তা এবং তার ডিজিটাল বা কৃত্রিম অবতারের যুদ্ধ। ‘ ’ , ? ‘ ’ , ,



