কমবে বয়স ওষুধের গুণে

অ্যান্টি-এজিং মেডিসিনের নতুন যুগে প্রবেশ করেছে বিশ্ব। একসময় যা শুধু রূপকথা বা কল্পবিজ্ঞান মনে হতো, আধুনিক বিজ্ঞানের কল্যাণে তা আজ সত্যি হওয়ার পথে। লিখেছেন আখলাকুজ্জামান অনিক
একটু কল্পনা করুন তো! আপনার বয়স হয়তো ৭৫ বছর; কিন্তু আপনার শরীরের ভেতরটা ঠিক ৩০ বছরের একজন তরুণের মতো কাজ করছে। সকালে উঠে দিব্যি কয়েক মাইল দৌড়াচ্ছেন, আড্ডায় মেতে উঠছেন, স্মৃতিশক্তি একদম প্রখর। শরীরে বয়সের কোনো ছাপ নেই, ক্লান্তি নেই। আবার মনে করুন, আপনি কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটনের কেন্দ্রীয় চরিত্রের মতো, যার বয়সের স্রোত চলে উল্টোপথে। যত দিন যাচ্ছে ততই যেন ছোট হয়ে যাচ্ছে।
রীতিমতো অবিশ্বাস্য মনে হলেও অ্যান্টি-এজিং বা বয়স কমানোর গবেষণায় বিজ্ঞানীরা ঠিক



