বিজ্ঞান কল্পকাহিনি
বর্তমান ও ভবিষ্যতের মেলবন্ধন

যদি একসময় বাস্তবতা আর কল্পনার সীমা মুছে যায়, তখন মানুষ কোন জগৎকে সত্য মনে করবে? প্রযুক্তি বর্তমানের সঙ্গে ভবিষ্যতের যোগাযোগ তৈরি করলে, সেই যোগাযোগ কতটা নিরাপদ থাকবে? এই রহস্যময় জগৎ নিয়ে ২০২২ সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন থ্রিলার সিরিজ ‘দ্য পেরিফেরাল’ তৈরি হয়েছে। জোনাথন নোলানের প্রযোজনায় উইলিয়াম গিবসনের উপন্যাস থেকে নির্মিত এই সিরিজে প্রযুক্তি, সময় আর ভবিষ্যতের অনিশ্চয়তা উঠে এসেছে।
গল্পের মূল চরিত্র ফ্লিন ফিশার। তিনি যুক্তরাষ্ট্রের এক প্রত্যন্ত এলাকায় থাকেন এবং পরিবারের দায়িত্বের পাশাপাশি ভার্চুয়াল গেম খেলে টাকা আয় করেন। ভাই বার্টনের জন্য একটি বিশেষ হেডসেট পরে গেম খেলতে গিয়ে ফ্লিন ভবিষ্যতের লন্ডনে চলে যান। শুরুতে তিনি এটিকে গেম ভেবেছিলেন। পরে বুঝতে পারেন, এর সঙ্গে বাস্তবের সম্পর্ক আছে। সেখানে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড তাকে প্রযুক্তির আড়ালে থাকা বিপদ, ক্ষমতার লড়াই আর অজানা রহস্যের মধ্যে টেনে নেয়। ধীরে ধীরে সেই অভিজ্ঞতা তার পরিচিত জীবনকেও বদলে দিতে শুরু করে। ভবিষ্যতের মানুষের সঙ্গে যোগাযোগের জন্য তৈরি রোবোটিক শরীর ‘পেরিফেরাল’ সিরিজটির গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছে। এই প্রযুক্তির মাধ্যমে দুই সময়ের মানুষের যোগাযোগ আরও রহস্যময় হয়ে ওঠে। একদিকে পরিবারকে রক্ষা , — , , , —



