ফুর্তি
আনজীর লিটন

অলংকরণ করেছেন রজত
আমি যেদিন ক-এর বাড়ি যাই
ক জানালো খ ছাড়া যে
আমার সাথী নাই
মজা হবে চলো দুজন খ-এর বাড়ি যাই।
গেলাম বাড়ি খ-এর
সেখান গিয়ে দেখা হলো আরেক বন্ধু গ-এর।
ক-এর সাথে খ
খ-এর সাথে গ
গ জানালো লাগতো ভালো থাকতো যদি ঘ।
ক খ গ সঙ্গে নিয়ে গেলাম ঘ-এর বাড়ি
দারুণ মজায় কাটছে সময়
লাগছে মজা ভারি।
ঘ-এর বাড়ি গিয়ে দেখি
ঘ সেজেছে ঘোড়া
তাই না দেখে ক খ গ
ভীষণ খুশি ওরা।
সবাই মিলে নাচ করেছে
বন্ধু পেয়ে গান ধরেছে
ঢ্যাঙ ঢ্যাঙা ঢ্যাঙ, ঢ্যাঙ
ঙ’র বাড়ি থেকে তখন উঠল ডেকে ব্যাঙ
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।



