আমন ধানের খই
শেখ সোহেল রেজা

সংগৃহীত ছবি
টিয়ে পাখি খাবে তুমি
আমন ধানের খই,
আরও দেবো দুধের পায়েস
গামছা বাঁধা দই।
নতুন ধানের চিড়া দেবো
আমার বাড়ি এসো,
নারকেলের নাড়ু দেবো
চুপটি করে বসো।
খুকির সাথে খেলা করবে
পড়বে ছড়ার বই,
কত ছড়া পড়ে খুকি
চেয়ে দ্যাখো ওই!



