শীতের আগমনী
পাখি সব করে রব ডেস্ক

ছবি এঁকেছে মো. মিরসাব আবতাহী
প্রকৃতিতে যদিও হেমন্তকাল চলছে, তবে শীতের আগমনী বার্তা ভালোই টের পাওয়া যাচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে। কোথাও কোথাও রস সংগ্রহের জন্য খেজুরগাছের বাকল চাঁছা হচ্ছে। আগুন জ্বালিয়ে ওম উপভোগও করছে কেউ কেউ। পেস্টেল রঙে এমনই সুন্দর দৃশ্যের ছবি এঁকেছে মো. মিরসাব আবতাহী। সে থাকে চট্টগ্রামে। হালিশহর প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণিতে। তার রোল নাম্বার ২৭।



