শীতের আমেজ
মাসুম মোরশেদ

অলংকরণ করেছেন রজত
বিহানবেলা উদোম পায়ে
মন ভরে দেয় ঘাস
শিশির ভরা সবুজ ঘাসে
বুক ভরে নিই শ্বাস।
দুপুরবেলা চনমনে রোদ
লাগে মধুর বেশ
সাঁতার গোসল নদী পুকুর
দিন হয়ে যায় শেষ।
সন্ধেবেলা আবছা ধোঁয়া
কুয়াশারই লেশ
খেলা শেষে ফিরি বাড়ি
আনন্দেরই রেশ।



