Agamir Somoy E-Paper
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
৫০ হাজার তালবীজ রোপণ কামালের
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা

ছোটোবড়ো

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৫৩
ছোটোবড়ো

গ্রাফিকস: আগামীর সময়

ছোটদের কাছে বাবা অনেকটা রূপকথার নায়ক। তোমাদের কাছেও নিজের বাবাকে এমনই মনে হয়, তাই না? তোমরাও তো বাবার মতো হতে চাও? সেই অনুভূতিতে বিশ্বকবি এই কবিতা লিখেছেন অনেক দিন আগে। আগেও তোমরা পড়েছ নিশ্চয়ই? আবার পড়ো; সঙ্গে রইল রজতের আঁকা ছবি


এখনো তো বড়ো হই নি আমি,

ছোটো আছি ছেলেমানুষ ব’লে

দাদার চেয়ে অনেক মস্ত হব

বড়ো হয়ে বাবার মতো হলে।

দাদা তখন পড়তে যদি না চায়,

পাখির ছানা পোষে কেবল খাঁচায়,

তখন তারে এমনি বকে দেব!

বলব, ‘তুমি চুপটি ক’রে পড়ো।’

বলব, ‘তুমি ভারি দুষ্টু ছেলে’—

যখন হব বাবার মতো বড়ো।

তখন নিয়ে দাদার খাঁচাখানা

ভালো ভালো পুষব পাখির ছানা।


সাড়ে দশটা যখন যাবে বেজে

নাবার জন্যে করব না তো তাড়া।

ছাতা একটা ঘাড়ে ক’রে নিয়ে

চটি পায়ে বেড়িয়ে আসব পাড়া।

গুরুমশায় দাওয়ায় এলে পরে

চৌকি এনে দিতে বলব ঘরে,

তিনি যদি বলেন ‘সেলেট কোথা?

দেরি হচ্ছে, বসে পড়া করো’

আমি বলব, ‘খোকা তো আর নেই,

হয়েছি যে বাবার মতো বড়ো।’

গুরুমশায় শুনে তখন কবে,

‘বাবুমশায়, আসি এখন তবে।’


খেলা করতে নিয়ে যেতে মাঠে

ভুলু যখন আসবে বিকেল বেলা,

আমি তাকে ধমক দিয়ে কব,

‘কাজ করছি, গোল কোরো না মেলা।’

রথের দিনে খুব যদি ভিড় হয়

একলা যাব, করব না তো ভয়—

মামা যদি বলেন ছুটে এসে

‘হারিয়ে যাবে, আমার কোলে চড়ো’

বলব আমি, ‘দেখছ না কি মামা,

হয়েছি যে বাবার মতো বড়ো।’

দেখে দেখে মামা বলবে, ‘তাই তো,

খোকা আমার সে খোকা আর নাই তো।’


আমি যেদিন প্রথম বড়ো হব

মা সেদিনে গঙ্গাস্নানের পরে

আসবে যখন খিড়কি-দুয়োর দিয়ে

ভাববে ‘কেন গোল শুনি নে ঘরে।’

তখন আমি চাবি খুলতে শিখে

যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে,

মা দেখে তাই বলবে তাড়াতাড়ি,

‘খোকা, তোমার খেলা কেমনতরো।’

আমি বলব, ‘মাইনে দিচ্ছি আমি,

হয়েছি যে বাবার মতো বড়ো।

ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার,

যত চাই মা, এনে দেব আবার।’


আশ্বিনেতে পুজোর ছুটি হবে,

মেলা বসবে গাজনতলার হাটে,

বাবার নৌকো কত দূরের থেকে

লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে।

বাবা মনে ভাববে সোজাসুজি,

খোকা তেমনি খোকাই আছে বুঝি,

ছোটো ছোটো রঙিন জামা জুতো

কিনে এনে বলবে আমায় ‘পরো’।

আমি বলব, ‘দাদা পরুক এসে,

আমি এখন তোমার মতো বড়ো।

দেখছ না কি যে ছোটো মাপ জামার—

পরতে গেলে আঁট হবে যে আমার।’

বিশ্বকবিরবীন্দ্রনাথ ঠাকুরকবিতারূপকথা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    চালক মোবাইলে কথা বলতে বলতেই চালাচ্ছিলেন, উল্টে গেল যাত্রীবাহী বাস

    চালক মোবাইলে কথা বলতে বলতেই চালাচ্ছিলেন, উল্টে গেল যাত্রীবাহী বাস

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৩৯

    বঙ্গোপসাগরে জেলের জালে ১.৭ কেজির রূপচাঁদা, বিক্রি হলো ৪ হাজার টাকায়

    বঙ্গোপসাগরে জেলের জালে ১.৭ কেজির রূপচাঁদা, বিক্রি হলো ৪ হাজার টাকায়

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৪৩

    লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

    লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

    ০৭ আগস্ট ২০২৬, ০০:০৪

    পুলিশকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি, বললেন এনসিপি নেতা

    পুলিশকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি, বললেন এনসিপি নেতা

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৩৬

    ৫০ হাজার তালবীজ রোপণ কামালের

    ৫০ হাজার তালবীজ রোপণ কামালের

    ০৭ আগস্ট ২০২৬, ০২:৩৯

    যুদ্ধের মোড় ঘুরতেই মিয়ানমারে শান্তি আলোচনার সম্ভাবনা

    যুদ্ধের মোড় ঘুরতেই মিয়ানমারে শান্তি আলোচনার সম্ভাবনা

    ০৭ আগস্ট ২০২৬, ০০:২৬

    স্থানীয় নির্বাচন এ বছর হচ্ছে না!

    স্থানীয় নির্বাচন এ বছর হচ্ছে না!

    ০৭ আগস্ট ২০২৬, ০৫:৩৮

    আবদুল এল-সাইয়েদের জয়ে ক্ষুব্ধ ট্রাম্প, কমিউনিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য!

    আবদুল এল-সাইয়েদের জয়ে ক্ষুব্ধ ট্রাম্প, কমিউনিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য!

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৩৩

    ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন সমীকরণ, বাড়ছে রাজনৈতিক চাপ

    ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন সমীকরণ, বাড়ছে রাজনৈতিক চাপ

    ০৭ আগস্ট ২০২৬, ০৫:৫৭

    ফাঁসির সাজা টিকছে না চারটির ৩টিই

    ফাঁসির সাজা টিকছে না চারটির ৩টিই

    ০৭ আগস্ট ২০২৬, ০৫:৪২

    ট্রলি ব্যাগভর্তি জাল টাকার নোটে স্বর্ণ কেনার চেষ্টা, যুবক আটক

    ট্রলি ব্যাগভর্তি জাল টাকার নোটে স্বর্ণ কেনার চেষ্টা, যুবক আটক

    ০৭ আগস্ট ২০২৬, ০১:২৯

    ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধকে একসঙ্গে কাজে লাগাতে হবে

    ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধকে একসঙ্গে কাজে লাগাতে হবে

    ০৭ আগস্ট ২০২৬, ০০:০২

    পুনর্মূল্যায়নে ব্যয় কমল ৬৯৭৪ কোটি টাকা

    পুনর্মূল্যায়নে ব্যয় কমল ৬৯৭৪ কোটি টাকা

    ০৭ আগস্ট ২০২৬, ০৫:৪১

    দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    ০৭ আগস্ট ২০২৬, ০০:৩০

    পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে

    পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে

    ০৭ আগস্ট ২০২৬, ০২:০৫

    advertiseadvertise