Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

কিছুই না

সামছুল আলম শিমুল
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫১
শেয়ার করুন:
কিছুই না

অলংকরণ করেছেন রজত

একটা ভীতু পাখির ছানা একদিন সাহস করে ডানা মেলে দিল। কী খুঁজতে? কী পেল? কী দেখল? সেই গল্প লিখেছেন সামছুল আলম শিমুল

বিশাল গাছের ডালে ছোট্ট একটি বাসা। সেই বাসায় জন্ম নিয়েছিল ছোট্ট একটি নীল পাখি। তার ভাইবোনের গায়ে ছিল নানা রঙ— কারও হলুদ, কারও সবুজ, কারও আবার লালচে। সবাই ছিল তুলতুলে আর মিষ্টি।

দিন যায়। একে একে সবার ডানা শক্ত হলো। ফুড়ুৎ ফুড়ুৎ করে সবাই আকাশে উড়তে শিখে গেল। শুধু ছোট্ট নীল পাখিটা রয়ে গেল বাসায়।

সে ডানা ঝাপটাত, কিন্তু বাসার কিনারায় এলেই বুকটা ধুকপুক করে উঠত। নিচে এত গভীর! ওপরে এত বিশাল আকাশ! সে চোখ বন্ধ করে পিছিয়ে আসত।

মা পাখি তাকে কাছে টেনে আদর করে বলতেন, ‘সোনাবাবা, একটু চেষ্টা করে দেখো না। আকাশে উড়তে কত আনন্দ!’

নীল পাখি ফিসফিস করে বলত, ‘আমার যে ভয় করে, মা!’ মা তার মাথায় ঠোঁট বুলিয়ে দিতেন।

এক রাতে সবাই ঘুমিয়ে পড়ল। শুধু নীল পাখির চোখে ঘুম নেই। সে তাকিয়ে রইল আকাশের দিকে। আকাশটা কত বড়! এর ওপারে কী আছে? সে মায়ের কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, ‘মা, আকাশের ওপারে কী আছে?’

মা তখন ঘুমে ঢুলুঢুলু। চোখ না খুলেই বললেন, ‘কিছুই নেই, সোনাবাবা। এবার ঘুমাও।’

নীল পাখি চুপ হয়ে গেল। কিন্তু তার মাথায় প্রশ্নের ভিড়! ‘কিছুই না’ দেখতে কেমন? সেটা কি গোল? নাকি চৌকো? মেঘের ওপারে? নাকি আরও
অনেক ওপরে?

পরদিন ভোরে নীল পাখি চুপি চুপি বাসা থেকে বেরিয়ে পড়ল। তার একটাই লক্ষ্য— আকাশের ওপারের সেই ‘কিছুই না’ খুঁজে বের করবে।

সে একটা উঁচু ডালে উঠে গলা বাড়িয়ে আকাশের দিকে তাকাল। আরও উঁচুতে তাকাল, আরও দূরে তাকাল। কিন্তু কিছুতেই আকাশের ওপারটা দেখা যায় না।

ডালে ডালে লাফিয়ে সে পৌঁছাল একটি পুকুরপাড়ে। সেখানে এক সবুজ পাখি বসে ছিল। সে বলল, ‘ছোট্ট বন্ধু, তুমি একা একা কী করছ?’

‘কিছুই না খুঁজছি!’

‘কী খুঁজছ?’

‘কিছুই না!’

সবুজ পাখি খিলখিল করে হেসে উঠল। ‘বাহ্, মজার তো! চলো, দুজনে মিলে খুঁজি’— এই বলে সবুজ পাখি ডানা মেলে উড়ে গেল। নীল পাখির বুকটা ধুকপুক করে উঠল। সে দাঁড়িয়েই রইল।

সবুজ পাখি একটু দূরে একটা ডালে বসে ডাকল, ‘কী হলো? আসছ না কেন?’

‘আমার ভয় লাগছে!’

‘ভয় পেও না। ডানা দুটো মেলে দাও। আমি তো আছি।’

নীল পাখি আকাশের দিকে তাকাল। তারপর নিচে। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। তবু সে মনে মনে বলল, ‘না উড়লে আকাশের ওপারের কিছুই না খুঁজব কী করে?’

সে ডানা দুটো মেলে দিল। চোখ বুজে ঝাপটাল— ঝটপট! ঝটপট!

প্রথমে টলমল করে একটু ওপরে উঠল। বুকটা ধক করে উঠল। কিন্তু পরক্ষণেই নরম বাতাস তাকে আলতো করে ভাসিয়ে নিল।

আরে! সে তো উড়ছে!

নীল পাখি চোখ খুলল। নিচে গাছপালা, পুকুর, ছোট ছোট ঘর। সবকিছু কেমন ছোট দেখাচ্ছে। ভয়টা কখন যে আনন্দে বদলে গেছে, সে টেরই পেল না।

উড়তে উড়তে তারা পৌঁছাল একঝাঁক রঙিন পাখির কাছে। লাল, হলুদ, বেগুনি— আকাশে যেন রঙের মেলা! একটি লাল পাখি জিজ্ঞেস করল, ‘তোমরা কোথায় যাচ্ছ?’

নীল পাখি বলল, ‘কিছুই না খুঁজতে!’

সবাই হো হো করে হেসে উঠল।

‘আমরাও তোমাদের সঙ্গে যাব।’

তারপর সবাই মিলে উড়ে চলল আরও উঁচুতে, মেঘেরও ওপরে। সেখানে সোনালি রোদ ঝলমল করছে। নিচে সবুজ মাঠ, আঁকাবাঁকা নদী, ছোট ছোট ঘর আর দূরের নীল পাহাড়।

নীল পাখি অবাক হয়ে চারদিকে তাকাল। এতদিন বাসায় বসে সে এসবের কিছুই দেখেনি!

সারা দিন সে উড়ল, ঘুরল, খেলল। কত নতুন
পাখির সঙ্গে পরিচয় হলো! কত অচেনা জায়গা দেখা হলো! কিন্তু আকাশের ওপারের ‘কিছুই না’ সে খুঁজে পেল না।

সন্ধ্যা নামতেই মায়ের কথা মনে পড়ল। মা নিশ্চয়ই এতক্ষণে কত চিন্তা করছেন! সে বন্ধুদের বিদায় জানিয়ে বাসার দিকে উড়ে চলল।

বাসায় ফিরতেই মা তাকে ডানা দিয়ে জড়িয়ে ধরলেন। মায়ের চোখ ভেজা। বললেন, ‘কোথায় ছিলে, সোনাবাবা? সারা দিন তোমাকে খুঁজেছি।’

নীল পাখি মায়ের গা ঘেঁষে বসে আনন্দে বলল, ‘মা, আমি উড়েছি! কতদূর উড়েছি! প্রথমে খুব ভয় করছিল। তারপর দেখলাম, উড়তে কী মজা!’

মা তার মাথায় চুমু খেয়ে জিজ্ঞেস করলেন, ‘তুমি কী খুঁজতে বেরিয়েছিলে?

নীল পাখি গম্ভীর হয়ে বলল, ‘কিছুই না!’

‘পেয়েছ?’

‘না, মা। অনেক খুঁজলাম, কোথাও পেলাম না। কিন্তু কত কিছু দেখে এলাম। মেঘের ওপারে সোনালি রোদ, নিচে সবুজ মাঠ, নদী, পাহাড়, কত রঙের পাখি! এত কিছু যখন আছে, তখন তোমার সেই কিছুই না কোথায়?’

মা পাখি একটু থমকে গেলেন। তারপর মনে পড়ল, আগের রাতে ঘুমের ঘোরে তিনি কী বলেছিলেন। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নীল পাখির মাথায় ঠোঁট বুলিয়ে তিনি বললেন, ‘সবকিছু কি আর এক দিনেই খুঁজে পাওয়া যায়, সোনাবাবা?’

নীল পাখি মায়ের দিকে তাকিয়ে রইল। কথাটার মানে সে পুরোপুরি বুঝল কি না, কে জানে! তবে তার মনে হলো, আকাশে এখনো অনেক কিছু দেখার বাকি।

আকাশে তখন একফালি চাঁদ। দূরে দূরে জ্বলছে তারা। মায়ের ডানার নিচে চোখ বুজল নীল পাখি। তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি।

পরদিন সকালে বাসার কিনারায় এসে দাঁড়াল সে। নিচে সেই গভীর পৃথিবী, ওপরে বিশাল আকাশ। এবারও তার বুকের ভেতর একটু কাঁপুনি হলো। কিন্তু সে পিছিয়ে এলো না।

ডানা মেলে দিল। তারপর ফুড়ুৎ করে উড়ে গেল আকাশের দিকে।

কিছুই নাভীতুপাখির ছানাডানানীল পাখিফুড়ুৎ ফুড়ুৎগল্পপাখি সব করে রব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান