হঠাৎ বৃষ্টি
পাখি সব করে রব ডেস্ক

ছবি এঁকেছে মাহনুর খান নিসা
বাংলার প্রকৃতিতে চলছে শরৎকাল। আকাশে নীল-সাদা মেঘের দল। বর্ষা বিদায় নিলেও জলাধারে ফুটে আছে শাপলা ফুল; সাদা নয়, বরং টকটকে লাল। এমন দিনে কমলারঙা পথ ধরে হেঁটে যাচ্ছিল তিনটি শিশু। তখনই হুট করে নামল বৃষ্টি। সঙ্গে ধমকা হাওয়াও বইছে বেশ। অনেক রঙের এ ছবি এঁকেছে মাহনুর খান নিসা। ওর বয়স ১+২+৩ বছর। সে থাকে ঢাকায়; নার্সারি টুতে পড়ে বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারিতে



