Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কুহক

অতিপ্রাকৃত

রাতের ভূমিকম্প!

মাহফুজ সিহান
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০১:১৮
রাতের ভূমিকম্প!

আঁকা : অনন্যা বিশ্বাস

২০২৪ সালের এপ্রিলে প্রচণ্ড গরমে নারায়ণগঞ্জ থেকে ঘুরতে যাওয়ার প্ল্যান ঠিক করা হলো ভোলার চরফ্যাশনের চর কুকরিমুকরিতে। প্রবীণ সাংবাদিক ইউসুফ আলী এটমের নেতৃত্বে ঈদের পরদিন রওনা দিই আমি, সুলতান, লতিফ ও সাইমুন। চরফ্যাশনে রাতে ছিলাম তাঁবুতে। পেছনের জঙ্গলের মধ্যে অন্ধকারে জ্বলজ্বল করছিল শিয়ালের চোখ। একটা-দুটো নয়, প্রায় অর্ধশত। আমরা পানি খাবার বোতল আছড়ে ভয় দেখিয়ে শিয়াল তাড়ানোর চেষ্টা করলাম; কাজ হলো না। রাত গভীর হলো। শিয়াল বাহিনীর গগনবিদারী হুক্কাহুয়া ডাকে আতঙ্কিত চরের সব তাঁবুর লোকজন। এখান থেকেই ঠিক হলো ভোলা-লক্ষ্মীপুর-নোয়াখালী হয়ে যাব মিরসরাই-সীতাকুণ্ডে পাহাড়-সমুদ্র দেখতে। পরদিন অটোরিকশায়, বাসে, ট্রলারে মেঘনা পার হয়ে বিকালে পৌঁছালাম লক্ষ্মীপুরে মজুচৌধুরীর হাট। সেখান থেকে বাসে সীতাকুণ্ডের উদ্দেশে রওনা হলেও রাত ১০টায় পৌঁছালাম ফেনীতে। এখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল আসল রোমাঞ্চ।

রাত ১টার মতো বাজে তখন। হঠাৎ দরজায় জোরে টোকা দেওয়ার শব্দে ঘুম ভেঙে গেল

ফেনী মহিপাল ফ্লাইওভারের পাশেই একটি হোটেলের দোতলায় ছোট ছোট তিনটি রুম নেওয়া হলো সস্তায়। এটম মামা সিঙ্গেল বেডের রুমে, আমি আর সুলতান এক রুমে, লতিফ-সাইমুন আরেকটি রুমে। হোটেলের ম্যানেজার সবাইকে বলল, পূর্ব দিকের জানালা না খুলতে। ছিঁচকে চোর জিনিসপত্র নিয়ে যেতে পারে। সকালে উঠতে হবে, ফ্রেশ হয়ে তাই দ্রুত শুয়ে পড়লাম। আমার আর সুলতানের আলাদা বিছানা। রাত ১টার মতো বাজে তখন। চোখ লেগে গিয়েছিল। হঠাৎ দরজায় জোরে টোকা দেওয়ার শব্দে ঘুম ভেঙে গেল। সুলতানকে বললাম, তুই খোল। সে দরজা খুলে দেখে, কেউ নেই। আবার টোকা, এবারও খুলে দেখল কেউ নেই।

দরজা আটকে শুয়ে পড়তে বললাম। এবার আমি টের পাচ্ছি, আমার খাট ভূমিকম্প হওয়ার মতো নড়ছে। একই সময় সুলতানও আমাকে বলল— ঘুমা, খাট নাড়াইস না। নড়া থামলে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ এত জোরে আবার খাট নড়ে উঠল, তড়িঘড়ি করে উঠে বসে পড়লাম। ওদিকে অন্ধকারে সুলতানও একইভাবে লাফ দিয়ে ঘুম থেকে উঠল। দুজন দরজা খুলে দৌড়ে রুম থেকে বেরিয়ে এলাম। পাশের দুই রুমের টিম মেম্বারদের ডেকে তুললাম। তারপর ঘুম থেকে তুলে ম্যানেজারকে বকাবকি করে রুম বদলে দিতে বললাম। নতুন কামরায় আর কোনো সমস্যা হলো না।

এখনো যখন একত্র হই কুকরিমুকরির শিয়াল আর ফেনীর ভৌতিক অভিজ্ঞতার আলাপ করে রোমাঞ্চিত হই। তবে সেই গল্পে সুলতান থাকে না। কারণ, গত অক্টোবরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যায় ক্ষণজন্মা ফটোসাংবাদিক সুলতান।

 

ভূমিকম্পঅতিপ্রাকৃতআতঙ্কিতজিনিসপত্রকুহক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ