Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যালো ডক্টর

নখের ইনফেকশনে সতর্ক থাকুন

  • নখের ইনফেকশন বলতে বেশিরভাগ মানুষ নখকুনিকেই বুঝে থাকেন। আশপাশের নখগুলোতেও ছড়িয়ে পড়ে এ সংক্রমণ। বিস্তারিত লিখেছেন ডা. সিনথিয়া আলম
ডা. সিনথিয়া আলম
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:০৪
নখের ইনফেকশনে সতর্ক থাকুন

খেলতে গিয়ে বা কাজ করতে গিয়ে নখে আঘাত পাননি কিংবা নখের কোনা দেবে পুঁজ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। নখের ইনফেকশন বলতে বেশিরভাগ মানুষ নখকুনিকেই বুঝে থাকেন। অনেক ক্ষেত্রে পাত্তা না দিয়ে সংক্রমণ বাড়িয়ে তুলি আমরা। আবার দীর্ঘ মেয়াদে ওষুধ খাওয়ার পরও দেখা যায় রোগ সারে না। আশপাশের নখগুলোতেও ছড়িয়ে পড়ে এ সংক্রমণ। নখের ইনফেকশন মূলত দুরকম হয়— একটি ব্যাকটেরিয়াল ও আরেকটি ফাঙ্গাল।

নখে ব্যাকটেরিয়াল সংক্রমণ

নখে আঘাত পেলে, ভেঙে গেলে কিংবা কোনা দেবে সংক্রমণ দেখা দিতে পারে। এ সময় নখের আশপাশে বা নিচের নরম চামড়ায় প্রদাহ দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানে একে সাধারণত প্যারোনিকিয়া বলা হয়। চারপাশে থাকা চামড়া নখকে সুরক্ষিত রাখে। কোনো কারণে এ চামড়ায় আঘাত পেলে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে।

কারণ

নখে কোনো ভারী জিনিসের আঘাত লাগলে বা নখ উল্টে গেলে।

দাঁত দিয়ে নখ কাটা অথবা নখের চারপাশের মরা চামড়া বা কোনা টেনে ছিঁড়লে।

নখের একদম গভীরে বা কোনা ঘেঁষে বাঁকা করে নখ কাটলে।

অপরিষ্কার নেইল কাটার বা ম্যানিকিউরের যন্ত্রপাতি ব্যবহার করলে।

দীর্ঘক্ষণ হাত-পা ভেজা রাখলে।

ফাঙ্গাল সংক্রমণ

নখের ওপর বা নখের নিচের নরম চামড়ায় ছত্রাকের সংক্রমণ হতে পারে। এটি তুলনামূলক ধীরে সংক্রমিত হয় এবং সহজে সারতে চায় না। নখে গুরুতর আঘাত পেলে বা জটিল অসুখে আক্রান্ত মানুষের ক্ষেত্রে এটি হতে পারে। এতে নখের রঙ বদলে সাদা, হলদেটে, বাদামি বা কালো হয়ে যায়। নখ স্বাভাবিক মসৃণতা হারিয়ে আস্তে আস্তে এবড়োখেবড়ো বা মোটা হয়ে যায়। খুব নরম ও ভঙ্গুর হয়ে পড়ে এবং সামান্য আঘাতেই গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যায়। অনেক ক্ষেত্রে আলগা হয়ে ওপরে উঠে আসতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ওনাইকোমাইকোসিস।

কারণ

দীর্ঘক্ষণ ভেজা জুতা-মোজা পরে থাকলে।

নখে আগে কোনো আঘাত পেলে।

অন্য কারও ব্যক্তিগত ব্যবহার্য জিনিস, যেমন— চিরুনি, তোয়ালে বা নেইল কাটার ব্যবহার করলে।

ডায়াবেটিস, লিভার বা কিডনির রোগ থাকলে কিংবা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে।

কখন যাবেন ডাক্তারের কাছে

নখে আঘাত পাওয়ার পর যদি সেখানে পুঁজ তৈরি হয় এবং চারপাশ লাল হয়ে যায়, তবে সতর্ক হোন। এই অবস্থা যদি ১০ দিনের বেশি স্থায়ী হয়, তবে আর দেরি করা ঠিক হবে না। নখের যেকোনো সমস্যায় চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে।

ব্যাকটেরিয়াল ইনফেকশন সাধারণ অ্যান্টিবায়োটিকে দ্রুত সেরে যায়। তবে ফাঙ্গাল ইনফেকশন সহজে দূর হতে চায় না। এর জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হয়। সাধারণত হাতের নখের ইনফেকশন সারতে ৪ থেকে ৬ মাস সময় লাগে। পায়ের নখের ক্ষেত্রে এই সময়সীমা ৬ থেকে ৮ মাস পর্যন্ত হয়। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধৈর্য ধরে ওষুধের পুরো কোর্স শেষ করতে হবে।

ডায়াবেটিক রোগীদের বাড়তি বিপদ

ডায়াবেটিক রোগীদের নখের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। স্নায়ুর কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে তারা নখের আঘাত বা ব্যথা সহজে টের পান না। ফলে রোগটি ভেতরে ভেতরে অনেক বেড়ে যায়। সঠিক সময়ে চিকিৎসা না হলে নখ পুরোপুরি তুলে ফেলতে হতে পারে। নখের চিকিৎসায় সচেতন না হলে সাধারণ ইনফেকশন থেকেই আঙুলে পচন পর্যন্ত ধরতে পারে। যেহেতু ডায়াবেটিক রোগীদের ক্ষত সহজে শুকায় না, তাই নখে কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নিয়মিত ড্রেসিং করাতে হবে।

লিভার ও কিডনি রোগীদের সতর্কতা

যাদের লিভারের সমস্যা বা ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের নখের ওষুধ খাওয়ার ক্ষেত্রে বাড়তি সাবধানতা দরকার। কারণ, সব অ্যান্টিফাঙ্গাল ওষুধ তাদের জন্য নিরাপদ নয়। চিকিৎসকরা এমন রোগীদের ক্ষেত্রে ওষুধের ডোজ কমিয়ে বা পরিবর্তন করে দেন। অনেক সময় খাওয়ার ওষুধের বদলে নখের ওপর ব্যবহারের জন্য বিশেষ ড্রপ, ক্রিম বা স্প্রে দেওয়া হয়।

সহকারী অধ্যাপক ও কনসালট্যান্ট ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজি
কন্টিনেন্টাল হসপিটাল পিএলসি (সাবেক ইউনাইটেড হাসপাতাল)


নখের ইনফেকশনব্যাকটেরিয়াল সংক্রমণফাঙ্গাল সংক্রমণ
    শেয়ার করুন:
    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ০৪ জুন ২০২৬, ০৩:৩৯

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    ০৪ জুন ২০২৬, ০০:১২

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    ০৪ জুন ২০২৬, ০৭:১২

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ০৪ জুন ২০২৬, ০৭:৫৪

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    ০৪ জুন ২০২৬, ১০:৫৬

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    ০৪ জুন ২০২৬, ০০:০৫

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    ০৪ জুন ২০২৬, ০০:৫৬

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    ০৪ জুন ২০২৬, ১০:৪৭

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ০৪ জুন ২০২৬, ০৫:৫৭

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    ০৪ জুন ২০২৬, ০১:১৪

    রপ্তানি আয়ে ভাটা

    রপ্তানি আয়ে ভাটা

    ০৪ জুন ২০২৬, ০১:১৬

    শ্রম ইস্যুতে বাড়ছে  মার্কিন শুল্ককোপ

    শ্রম ইস্যুতে বাড়ছে মার্কিন শুল্ককোপ

    ০৪ জুন ২০২৬, ০১:২৫

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ০৪ জুন ২০২৬, ১০:৪৬

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    ০৪ জুন ২০২৬, ০১:৩০

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    ০৪ জুন ২০২৬, ০২:৫১

    advertiseadvertise