Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যালো ডক্টর

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস!

ডা. আশরাফুল আলম সুমন
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:০২
শেয়ার করুন:
অজান্তেই শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস!

ডায়াবেটিসের লক্ষণ অনেক সময় ধীরে ধীরে প্রকাশ পায়। ফলে রোগ শনাক্ত হওয়ার আগেই শরীরে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে।

ডায়াবেটিস এখন বিশ্বস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ। বর্তমান বিশ্বে প্রায় ৮৩ কোটি মানুষ এই রোগে আক্রান্ত। ভয়াবহ তথ্য হলো, এদের মধ্যে প্রায় অর্ধেকই জানেন না যে তাদের শরীরে এই রোগ বাসা বেঁধেছে।

প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের উদ্যোগে ১৯৯১ সালে দিবসটি চালু হয়। ইনসুলিন আবিষ্কারের অন্যতম পথিকৃৎ স্যার ফ্রেডরিক ব্যান্টিংয়ের জন্মদিন ১৪ নভেম্বরকে এ দিবসের জন্য বেছে নেওয়া হয়েছে। এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের মূল প্রতিপাদ্য ‘ডায়াবেটিসের ঝুঁকি চিনুন, আগেভাগেই ব্যবস্থা নিন’।

ডায়াবেটিসের লক্ষণ বুঝবেন কীভাবে?

ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা তৈরি হওয়া ইনসুলিন ঠিকভাবে ব্যবহার করতে পারে না। ফলে রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা বেড়ে যায়, বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসের লক্ষণ অনেক সময় ধীরে ধীরে প্রকাশ পায়। কারও ক্ষেত্রে বছরের পর বছর কোনো স্পষ্ট লক্ষণও দেখা যায় না। ফলে রোগ শনাক্ত হওয়ার আগেই শরীরে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে।

ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত তৃষ্ণা ও ক্ষুধা, অকারণে ওজন কমে যাওয়া, সব সময় ক্লান্ত লাগা এবং দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসা ডায়াবেটিসের সাধারণ লক্ষণ। শরীরের কোথাও ক্ষত হলে তা শুকাতে দেরি হতে পারে। এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তে শর্করা পরীক্ষা করা জরুরি। তবে লক্ষণ না থাকলেও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিয়মিত পরীক্ষা করা উচিত।

কারা বেশি ঝুঁকিতে?

পরিবারের মা-বাবা, ভাই-বোনের ডায়াবেটিস থাকলে ঝুঁকি বাড়ে। অতিরিক্ত ওজন বা স্থূলতা, বিশেষ করে পেটে অতিরিক্ত চর্বি, শারীরিক পরিশ্রমের অভাব এবং উচ্চ রক্তচাপও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। রক্তে কোলেস্টেরলের মাত্রা অস্বাভাবিক হলেও সতর্ক থাকা প্রয়োজন। যেসব নারীর গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছিল, তাদের পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও বেশি।

প্রতিরোধের উপায়

টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই। প্রতিদিনের খাবারে শাকসবজি, ফলমূল, ডাল ও আঁশযুক্ত খাবার রাখতে হবে। অতিরিক্ত চিনি, মিষ্টি, কোমল পানীয় এবং প্রক্রিয়াজাত খাবার কমাতে হবে। সাদা ভাত বা ময়দার খাবার একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে পরিমাণ নিয়ন্ত্রণ এবং খাবারের বৈচিত্র্য বজায় রাখা জরুরি।

প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলুন। সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট ব্যায়াম করা উপকারী। অতিরিক্ত ওজন থাকলে ধীরে ধীরে তা কমানোর চেষ্টা করতে হবে। গবেষণায় দেখা গেছে, ঝুঁকিতে থাকা ব্যক্তিরা শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমাতে এবং সপ্তাহে অন্তত ১৫০ মিনিট শারীরিক পরিশ্রম করতে পারলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

ডায়াবেটিস হলে কীভাবে সুস্থ থাকবেন?

ডায়াবেটিস শনাক্ত হওয়া মানেই স্বাভাবিক জীবন থেমে যাওয়া নয়। নিয়ম মেনে খাবার খাওয়া, শারীরিকভাবে সক্রিয় থাকা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন নেওয়া এবং নিয়মিত পরীক্ষা করালে রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ডায়াবেটিক রোগীদের খাবার পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই; বরং প্রতিদিনের খাবারের পরিমাণ ও ধরন ঠিক রাখতে হবে। ভাত, রুটি বা অন্য শর্করাজাতীয় খাবার পরিমিত খেতে হবে। শাকসবজি, ডাল ও আঁশযুক্ত খাবার বাড়াতে হবে। চিনি, গুড় ও মধুও রক্তে শর্করা বাড়ায়। তাই এগুলো গ্রহণে সতর্ক থাকতে হবে। সবার জন্য একই খাদ্যতালিকা উপযোগী নয়। বয়স, ওজন, শারীরিক অবস্থা ও ওষুধের ধরন অনুযায়ী চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।

নিয়মিত হাঁটা ও ব্যায়াম রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে হৃদরোগ বা অন্য শারীরিক সমস্যা থাকলে ব্যায়ামের ধরন ও মাত্রা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে। নিজের ইচ্ছায় ওষুধ বা ইনসুলিন বন্ধ করা কিংবা মাত্রা পরিবর্তন করা বিপজ্জনক। ইনসুলিন ব্যবহারের নিয়ম ও সংরক্ষণ পদ্ধতিও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে জেনে নিতে হবে।

জটিলতা এড়াতে নিয়মিত পরীক্ষা

দীর্ঘদিন রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া, চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়া এবং স্নায়ুর ক্ষতি হতে পারে। এসব জটিলতা এড়াতে নিয়মিত চোখের রেটিনা পরীক্ষা, কিডনির কার্যকারিতা যাচাই এবং পায়ের যত্ন জরুরি।

প্রতিদিন পা পরিষ্কার করে দেখতে হবে কোথাও কাটা, ফোসকা বা ক্ষত হয়েছে কি না। আরামদায়ক জুতা পরতে হবে এবং খালি পায়ে হাঁটা এড়িয়ে চলতে হবে। রক্তচাপ ও কোলেস্টেরলও নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কয়েকটি পরীক্ষা গুরুত্বপূর্ণ। যেমন—

  • ফাস্টিং ব্লাড সুগার: খালি পেটে রক্তে শর্করার মাত্রা বোঝার জন্য।
  • খাওয়ার পর রক্তে শর্করা: খাবারের পর গ্লুকোজের পরিবর্তন দেখতে।
  • এইচবিএ১সি: গত দুই থেকে তিন মাসের গড় রক্তে শর্করার ধারণা পেতে।
  • কিডনি পরীক্ষা: প্রস্রাবে অ্যালবুমিন ও রক্তে ক্রিয়েটিনিনের পাশাপাশি কিডনির কার্যক্ষমতা যাচাই করতে।
  • লিপিড প্রোফাইল ও রক্তচাপ: হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন ও নিয়ন্ত্রণে রাখতে।

 

অধিকাংশ প্রাপ্তবয়স্ক ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে এইচবিএ১সি ৭ শতাংশের নিচে রাখার লক্ষ্য দেওয়া হয়। তবে বয়স, শারীরিক অবস্থা ও চিকিৎসার ধরন অনুযায়ী লক্ষ্য ভিন্ন হতে পারে। একইভাবে কত ঘন ঘন রক্তে শর্করা পরীক্ষা করতে হবে, তা রোগীর চিকিৎসা পরিকল্পনার ওপর নির্ভর করে। তাই নির্দিষ্ট সময়সূচি চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়া উচিত।

নিয়মিত মনিটরিং

ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি স্বাস্থ্য ডায়েরি রাখা খুব ভালো অভ্যাস। নিয়মিত বাড়িতে খালি পেটে ও খাবার খাওয়ার দুই ঘণ্টা পর সুগার মাপুন। প্রতি তিন মাস অন্তর HbA1c পরীক্ষা করে শর্করার তিন মাসের গড় অবস্থা জেনে নিন। এ ছাড়া রক্তচাপ ও লিপিড প্রোফাইল বছরে অন্তত একবার পরীক্ষা করানো প্রয়োজন।

 

লেখক: সহকারী অধ্যাপক, এমবিবিএস, সিসিডি (বারডেম),  জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।

 

ডায়াবেটিসরোগ শনাক্তবিশ্বস্বাস্থ্যইনসুলিনঝুঁকিব্যায়ামহ্যালো ডক্টর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর