Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যালো ডক্টর

৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস

মেরুদণ্ডে চাপ ও এড়ানোর উপায়

প্রফেসর ডা. মো. আবু সালেহ আলমগীর
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০
মেরুদণ্ডে চাপ ও এড়ানোর উপায়

মেরুদণ্ড মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। পুরো শরীরের নিয়ন্ত্রণ এই মেরুদণ্ডের সুস্থতার ওপরে নির্ভর করে। এটি আমাদের পুরো শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। মেরুদণ্ডের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে পুরো শরীরের স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হয়। মেরুদণ্ডে সমস্যা হলে যে বিষয়টি প্রথমেই দেখা দেয়, তা হচ্ছে ব্যাকপেইন বা পিঠেব্যথা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অনির্দিষ্ট ব্যাকপেইন শিল্পোন্নত দেশগুলোতে ৭০-৭৫ ভাগ লোকের হয়ে থাকে। এই মেরুদণ্ডের মধ্য দিয়েই আমাদের শরীরকে নিয়ন্ত্রণকারী স্নায়ু সারা শরীরে ছড়িয়ে থাকে। মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হলে এই স্নায়ুর ওপরেও চাপ পড়ে, যার কারণে আমাদের দেহে ব্যথাসহ অন্য অনেক সমস্যা হতে পারে। তাই মেরুদণ্ডের যত্ন নেওয়া এবং যেসব কাজ করলে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য অত্যন্ত দরকারি।

 

যেসব কারণে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে—

  • আঘাতজনিত কারণে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে
  • মেরুদণ্ডে কোনো টিউমার হলে বা অন্য জায়গার কোনো টিউমার মেরুদণ্ডে এলে
  • ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ হলে
  • স্পাইনাল ক্যানেল স্টেনোসিস এবং নার্ভ রুট কমপ্রেশনের কারণে
  • জন্মগত অথবা অন্য কোনো কারণে মেরুদণ্ড অস্বাভাবিক বাঁকা হয়ে গেলে
  • মেরুদণ্ডের কশেরুকা হাড় একটির ওপর আরেকটি উঠে গেলে
  • রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো কারণে মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক নষ্ট হয়ে যেতে পারে
  • যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভার বহনের কাজ করেন
  • যারা দীর্ঘদিন ধরে ধূমপান করেন তাদের ক্ষেত্রে মেরুদণ্ডের ডিস্ক ক্ষতিগ্রস্ত হয়
  • যারা অস্টিওপোরোসিসের সমস্যায় ভুগে থাকেন তাদের ক্ষেত্রে মেরুদণ্ড যেকোনো সময় সূক্ষ্ম ভাঙার সম্ভাবনা থাকে

 

কখন কতটুকু চাপ পড়ে

  • যখন আমরা চিত হয়ে শুয়ে থাকি, তখন আমাদের মেরুদণ্ডে সবচেয়ে কম প্রেশার পড়ে। এর পরিমাণ ২৫ কেজি
  • যখন আমরা কাত হয়ে শুই, তখন মেরুদণ্ডে প্রেশারের পরিমাণ ৭৫ কেজি
  • যখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, তখন আমাদের মেরুদণ্ডে চাপ পড়ে ১০০ কেজি
  • যখন আমরা সোজা হয়ে দাঁড়াই এবং সামনের দিকে ঝুঁকি, তখন আমাদের মেরুদণ্ডে প্রেশারের পরিমাণ ১৫০ কেজি
  • যখন কোনো বস্তু সামনের দিকে ঝুঁকে দাঁড়ানো অবস্থায় তোলার চেষ্টা করি, তখন মেরুদণ্ডে প্রেশারের পরিমাণ ২২০ কেজি
  • যখন আমরা চেয়ারে সোজা হয়ে বসে থাকি, তখন আমাদের মেরুদণ্ডে প্রেশারের পরিমাণ ১৪০ কেজি
  • যখন আমরা চেয়ারে বসে থাকা অবস্থায় সামনের দিকে ঝুঁকি, তখন আমাদের মেরুদণ্ডে ১৮৫ কেজি প্রেশার পড়ে
  • যখন আমরা চেয়ারে বসে থাকা অবস্থায় ২০ ডিগ্রি সামনে ঝুঁকে ২০ কেজি ওজনের কোনো বস্তু হাত দিয়ে টেনে তুলি, তখন মেরুদণ্ডে প্রেশারের পরিমাণ ২৭৫ কেজি

 

চাপ কমানোর উপায়

  • ভারী কোনো বস্তু তুলতে অন্যের সাহায্য নিন। কোনো বস্তু তোলার সময় পা দুটি যথেষ্ট ফাঁকা করে নিন, এতে সাপোর্ট বাড়বে
  • বসে বা দাঁড়িয়ে থেকে দূরের কোনো বস্তু তুলবেন না। বস্তুটির যথাসম্ভব কাছাকাছি যান
  • কোনো কিছু তুলতে হাঁটু ভাঁজ করুন, পিঠ নয়। বস্তু তোলার সময় পেটের পেশি শক্ত করে নিন। জিনিসটা হাতে নিয়ে উঠে দাঁড়ানোর সময় মেরুদণ্ড বা পিঠ বাঁকা করবেন না, সোজা হয়ে উঠে দাঁড়াবেন

 

লেখক: কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট

ইসলামী ব্যাংক হাসপাতাল, রাজারবাগ, ঢাকা

মেরুদণ্ডমানবদেহব্যাকপেইনস্নায়ুহ্যালো ডক্টর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    সাগরে জেলেদের ‘ডিজিটাল লাইফলাইন’ স্টারলিংকে

    সাগরে জেলেদের ‘ডিজিটাল লাইফলাইন’ স্টারলিংকে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১

    advertiseadvertise