মেরুদণ্ড মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। পুরো শরীরের নিয়ন্ত্রণ এই মেরুদণ্ডের সুস্থতার ওপরে নির্ভর করে। এটি আমাদের পুরো শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। মেরুদণ্ডের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে পুরো শরীরের স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হয়। মেরুদণ্ডে সমস্যা হলে যে বিষয়টি প্রথমেই দেখা দেয়, তা হচ্ছে ব্যাকপেইন বা পিঠেব্যথা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অনির্দিষ্ট ব্যাকপেইন শিল্পোন্নত দেশগুলোতে ৭০-৭৫ ভাগ লোকের হয়ে থাকে। এই মেরুদণ্ডের মধ্য দিয়েই আমাদের শরীরকে নিয়ন্ত্রণকারী স্নায়ু সারা শরীরে ছড়িয়...