Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

প্রদর্শনী পরিক্রমা

সোনার মানুষের সন্ধানে

শাহনাজ জাহান
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬
সোনার মানুষের সন্ধানে

আবু কালাম শামসুদ্দিনের একক চিত্রপ্রদর্শনী চলছে ‘লা গ্যালারি’তে

‘মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি,

মানুষ ভজলে সোনার মানুষ হবি।’

— লালন ফকির

সাঁইজির বাণীতে ‘মানুষ’ শুধু বাহ্যিক অবয়ব বা সামাজিক পরিচয় নয়; বরং নিজের ভেতরের অচেনা সত্তার এক চিরন্তন অনুসন্ধান। এই আত্ম-অন্বেষণের পথে মানুষকে জয় করতে হয় ছয় রিপু— কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার ও ঈর্ষাকে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘লা গ্যালারি’তে অনুষ্ঠিত ড. আবু কালাম শামসুদ্দিনের একক চিত্রপ্রদর্শনী ‘The Song of Agony: Arishadvarga’ যেন মানবদেহের সেই গভীর অন্তর্যাত্রা ও মনস্তাত্ত্বিক রূপান্তরেরই এক অনন্য শিল্পিত নথি। বাউলতত্ত্বের দৃষ্টিতে ছয় রিপু মানুষের আত্ম-অন্বেষণের পথে প্রধান অন্তরায়। বাউল সাধনায় তাই এগুলোকে দমন করার চেয়ে আত্মসংযম ও চেতনার মাধ্যমে নিয়ন্ত্রণ করাকে গুরুত্ব দেওয়া হয়। কারণ, রিপু মানুষের স্বাভাবিক প্রবৃত্তিরই অংশ; এগুলোকে অস্বীকার না করে নিজের ভেতরে চিনতে ও নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ তার প্রকৃত সত্তার দিকে এগিয়ে যেতে পারে। নিজের ভেতরের ‘মানুষ’কে উপলব্ধি করতে পারে।

বর্তমান সময় ক্রমেই হয়ে উঠছে অনিশ্চয়তা, উদ্বেগ ও অস্থিরতায় পরিপূর্ণ। দ্রুত পরিবর্তনশীল সমাজ, সম্পর্কের টানাপড়েন, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং নানা সামাজিক ও ব্যক্তিগত চাপ মানুষের মনে এক ধরনের স্থায়ী অস্বস্তি তৈরি করছে। এই বাহ্যিক অস্থিরতার পাশাপাশি মানুষ নিজের ভেতরেও নানা দ্বন্দ্বের মুখোমুখি হয়। আকাঙ্ক্ষা, ভয়, ক্রোধ, হতাশা, একাকিত্ব ও আত্মপরিচয়ের সংকট তার মানসিক জগৎকে ক্রমাগত আলোড়িত করে। ফলে আধুনিক মানুষ একই সঙ্গে বাইরের পৃথিবীর চাপ এবং নিজের অন্তর্গত অস্থিরতার মধ্যে বসবাস করে। ড্রয়িংগুলোর দিকে তাকালে এই অনুসন্ধান আরও নিবিড় হয়ে ওঠে। কাগজের গায়ে সূক্ষ্ম রেখায় নির্মিত মুখ, সংকুচিত শরীর, জড়ানো অবয়ব ও একত্রিত বহু মুখ এক ধরনের মানসিক চাপ তৈরি করে। কোনো কোনো অবয়ব যেন বাইরে থেকে আসা বিপদের বিরুদ্ধে নয়, নিজের ভেতরের অস্থিরতার বিরুদ্ধেই নিজেকে আঁকড়ে ধরে আছে। কোথাও মুখের বিকৃতি ক্রোধের ইঙ্গিত দেয়, কোথাও শরীরের সংকোচন আকাঙ্ক্ষা বা আত্মসংঘাতের দিকে নির্দেশ করে। শিল্পী রেখাকে শুধু অবয়ব নির্মাণের মাধ্যম হিসেবে নয়, বরং স্তর, ঘনত্ব, জটিলতা ও পরস্পরকে ছেদ করার প্রবণতা হিসেবে তৈরি করেছে। কোথাও রেখাগুলো এত ঘন ও পরস্পর জড়ানো যে অবয়বের ভেতরকার স্তরগুলো ধীরে ধীরে উন্মোচিত হয়, আবার কোথাও তুলনামূলক ফাঁকা রেখা সেই ঘনত্বের বিপরীতে শ্বাস নেওয়ার মতো পরিসর তৈরি করেছে। রেখার ভেতর দিয়ে অবয়বের পাশাপাশি অন্তর্গত অস্থিরতা ও জটিলতাও প্রকাশ করার এই চেষ্টা সত্যিই প্রশংসনীয়। রঙের ব্যবহারেও এই অন্তর্গত টানাপড়েন ধরা পড়ে। লাল, নীল ও সবুজের পরিসর এক ধরনের গূঢ়, অন্তর্মুখী আবহ তৈরি করে। অন্যদিকে বাদামি, সবুজ, গোলাপি ও ধূসর টোনের স্তরে মানবদেহ ও পরিবেশের সীমানা প্রায় বিলীন হয়ে যায়। সেখানে শরীর যেন তার চারপাশ থেকে আলাদা নয়, বরং একই জৈব প্রবাহের অংশ। রঙ ও রেখা মিলিয়ে বাইরের পৃথিবী ও মানুষের অন্তর্জগত পরস্পরের প্রতিচ্ছবি হয়ে ওঠে। তাই ‘Agony’ বা যন্ত্রণাটিও কেবল কষ্টের দৃশ্যমান প্রকাশ নয়। এটি নিজের সঙ্গে নিজের মুখোমুখি হওয়ার যন্ত্রণা। মানুষ যখন নিজের ভেতরের কামনা, ক্রোধ, লোভ, মোহ, অহংকার কিংবা ঈর্ষাকে চিনতে শুরু করে, তখন তার পরিচিত ‘আমি’ আর আগের মতো থাকে না। শিল্পীর ছবিতে সেই পরিবর্তনের মুহূর্তটিই যেন বারবার ফিরে আসে। অবয়ব ভাঙে, আবার তৈরি হয়; মুখ আড়াল হয়, আবার রেখার ভেতর থেকে প্রকাশিত হয়। এই নির্মাণ ও বিনির্মাণের মধ্যেই আত্মপরিচয়ের অনুসন্ধান চলতে থাকে। আবার এখানেই লালনের ‘মানুষ’-এর সঙ্গে এই প্রদর্শনীর একটি ভাবগত সংলাপ তৈরি হয়। লালনের মানুষ-অন্বেষণ যেমন বাহ্যিক পরিচয়ের বাইরে গিয়ে অন্তর্গত মানুষকে খুঁজতে বলে, শামসুদ্দিনের ছবিও তেমনি দৃশ্যমান শরীরের গভীরে প্রবেশ করতে চায়। সেই যাত্রার কোনো সহজ সমাপ্তি নেই।

‘The Song of Agony: Arishadvarga’ তাই ছয়টি রিপুর চিত্রায়ণমাত্র নয়; এটি মানুষের নিজের কাছে ফিরে যাওয়ার এক অস্থির যাত্রা। ছবিগুলোর জটিল রেখার ভেতর যে মুখগুলো ক্রমাগত জন্ম নেয় ও হারিয়ে যায়, সেগুলো হয়তো আমাদেরই বহু মুখ। আর লালনের ভাষায়, সেই বহু মুখের আড়ালে যে ‘সোনার মানুষ’, তার সন্ধানই হয়তো এই শিল্পযাত্রার গভীরতম আকাঙ্ক্ষা। সেখানে শরীর যেন তার চারপাশ থেকে আলাদা নয়; বরং একই জৈব প্রবাহের মধ্যে নিমজ্জিত। যেখানে রঙ ও রেখা মিলে এমন এক পরিসর তৈরি করে, যা বাইরের পৃথিবী এবং মানুষের অন্তর্জগৎ পরস্পরের প্রতিচ্ছবি হয়ে ওঠে। এই প্রদর্শনীকে অন্ধকার, যন্ত্রণা কিংবা নেতিবাচক প্রবৃত্তির শিল্পভাষা হিসেবে দেখলে এর অন্তর্নিহিত দার্শনিক জায়গাটি অনালোচিত থেকে যায়। অরিষড়বর্গের ধারণায় যেমন অন্তর্গত শত্রুগুলোকে চিহ্নিত করার মধ্য দিয়ে আত্মোপলব্ধির সম্ভাবনা তৈরি হয়, তেমনি শিল্পীর কাজেও যন্ত্রণা শেষ কথা নয়। বরং সেই যন্ত্রণার মধ্য দিয়েই নিজের প্রকৃত সত্তার দিকে তাকানোর একটি পথ আর তার অসংখ্য রেখা যেন সেই অনুসন্ধানেরই চিহ্ন। তাই অদ্ভুত এই সময়ে ‘The Song of Agony: Arishadvarga’ যেন সেই আত্মচিৎকারের বহিঃপ্রকাশ অথবা  নিজের কাছে ফিরে যাওয়ার এক অস্থির যাত্রা। যেই যাত্রার কোনো সহজ সমাপ্তি নেই, যেমনটা নেই মানুষের জীবনেরও।

সোনার মানুষসন্ধানমানবদেহঅন্তর্যাত্রাআত্ম-অন্বেষণকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি