‘মানুষ
ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি,
মানুষ
ভজলে সোনার মানুষ হবি।’
— লালন
ফকির
সাঁইজির
বাণীতে ‘মানুষ’ শুধু বাহ্যিক অবয়ব
বা সামাজিক পরিচয় নয়; বরং নিজের
ভেতরের অচেনা সত্তার এক চিরন্তন অনুসন্ধান।
এই আত্ম-অন্বেষণের পথে
মানুষকে জয় করতে হয়
ছয় রিপু— কাম, ক্রোধ, লোভ,
মোহ, অহংকার ও ঈর্ষাকে। আলিয়ঁস
ফ্রঁসেজ দ্য ঢাকার ‘লা
গ্যালারি’তে অনুষ্ঠিত ড.
আবু কালাম শামসুদ্দিনের একক চিত্রপ্রদর্শনী ‘The Song of Agony:
Arishadvarga’ যেন মানবদেহের সেই গভীর অন্তর্যাত্রা
ও মনস্তাত্ত্বিক রূপান্তরে...