চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হচ্ছে মানুষ। নিজের পকেট থেকে যাচ্ছে ৭৯ শতাংশ টাকা। বিশ্বের সব দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ এই ব্যয়। সামান্য অসুস্থতাও মানুষকে ঠেলে দিচ্ছে দারিদ্র্যের দিকে, দরিদ্র থেকে হচ্ছে আরও দরিদ্র। যারা দারিদ্র্যসীমার ওপরে, তারাও যেন চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে টোকা দিলে পড়ে যাওয়ার মতো অবস্থায়। অসংক্রামক রোগ বাড়ায় গড় আয়ুর অর্জনও এখন ঝুঁকিতে।
মাথাপিছু জিডিপি ২ হাজার ৬০০ ডলার হলেও স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় মাত্র ৫৩ ডলার। আশঙ্কাজনকভাবে বাড়ছে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও ক্যান...