Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যালো ডক্টর

অটোনমিক নিউরোপ্যাথি

বয়স্কদের জটিল ব্যাধি

ডা. হুমায়ুন কবীর হিমু
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৪
বয়স্কদের জটিল ব্যাধি

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগের কারণ হিসেবে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামের একটি রোগের কথা উল্লেখ করেছেন। কী সেই রোগ? জানাচ্ছেন ডা. হুমায়ুন কবীর হিমু

রহিম সাহেবের বয়স ৫৮ বছর। দীর্ঘদিনের ডায়াবেটিস। কয়েক মাস ধরে লক্ষ করছেন, বিছানা বা চেয়ার থেকে উঠলেই মাথা ঝিমঝিম করে, কখনো মনে হয় পড়ে যাবেন। পাশাপাশি রয়েছে কোষ্ঠকাঠিন্য, প্রস্রাবের সমস্যা এবং আগের মতো ঘামও হয় না। হৃদরোগ, কানের সমস্যা কিংবা দুর্বলতা— সব পরীক্ষাই হয়েছে। শেষ পর্যন্ত জানা গেল, সমস্যার মূল কারণ অটোনমিক নিউরোপ্যাথি।

শরীরের ‘অটোপাইলট’ ব্যবস্থা

শরীরের কিছু কাজ আমরা ইচ্ছা করলেই নিয়ন্ত্রণ করতে পারি না। হৃদযন্ত্রের স্পন্দন, রক্তচাপ, শ্বাস-প্রশ্বাসের ছন্দ, ঘাম হওয়া, হজম, মূত্রথলির কাজ— সবই চলে স্বয়ংক্রিয়ভাবে। এই পুরো ব্যবস্থাটি পরিচালনা করে অটোনমিক স্নায়ুতন্ত্র। যখন এই স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে বলা হয় অটোনমিক নিউরোপ্যাথি। এটি বিভিন্ন রোগের কারণে সৃষ্ট একটি স্নায়বিক জটিলতা।

কারা বেশি ঝুঁকিতে?

অটোনমিক নিউরোপ্যাথির সবচেয়ে বড় কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। বছরের পর বছর রক্তে শর্করা বেশি থাকলে ছোট ছোট স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এ ছাড়া ভিটামিন বি-১২-এর ঘাটতি, কিছু অটোইমিউন রোগ, পারকিনসনস, অ্যামাইলয়ডোসিস, অতিরিক্ত মদ্যপান, কিছু সংক্রমণ, ক্যানসার এবং ক্যানসারের চিকিৎসাও এ রোগের কারণ হতে পারে।

লক্ষণগুলো বিচিত্র কেন?

এই রোগে শরীরের বিভিন্ন স্বয়ংক্রিয় কার্যক্রম ব্যাহত হয়। তাই লক্ষণও হয় নানা রকম। সবচেয়ে পরিচিত লক্ষণ হলো শোয়া বা বসা অবস্থা থেকে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মাথা ঘোরা বা চোখে অন্ধকার দেখা। কারণ, তখন রক্তচাপ হঠাৎ কমে যায়। অনেকের হজমে সমস্যা হয়। কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া দেখা দেয়। কারও প্রস্রাবেও সমস্যা দেখা দেয়। পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন এবং নারীদের যৌন অস্বস্তিও হতে পারে। কেউ খুব কম ঘামেন, আবার কেউ অস্বাভাবিকভাবে বেশি ঘামেন। গরম সহ্য করতে কষ্ট হয়। দীর্ঘদিনের ডায়াবেটিসে আক্রান্ত অনেক রোগী রক্তে শর্করা বিপজ্জনকভাবে কমে গেলেও তার স্বাভাবিক সতর্কতামূলক লক্ষণ অনুভব করেন না।

রোগ নির্ণয় কীভাবে?

রোগীর পুরোনো রোগের ইতিহাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি শোয়া ও দাঁড়ানো অবস্থায় রক্তচাপ ও হৃৎস্পন্দনের পরিবর্তন দেখা হয়। প্রয়োজনে টিল্ট-টেবিল টেস্ট, অটোনমিক ফাংশন টেস্ট, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি পরীক্ষা এবং অন্যান্য বিশেষ পরীক্ষা করা হয়।

কখন সতর্ক হবেন?

দীর্ঘদিনের ডায়াবেটিস থাকলে এবং তার সঙ্গে বারবার মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, হজমের সমস্যা, প্রস্রাবের পরিবর্তন, ঘাম কমে যাওয়া বা যৌনক্ষমতার পরিবর্তন দেখা দিলে দ্রুত নিউরোলজিস্টের পরামর্শ নিন।
সময়মতো রোগ শনাক্ত করা গেলে এবং মূল কারণের যথাযথ চিকিৎসা করলে অধিকাংশ ক্ষেত্রেই রোগের অগ্রগতি ধীর করা সম্ভব।

লেখক: সহযোগী অধ্যাপক

ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগ

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিনস)

অটোনমিক নিউরোপ্যাথিরাষ্ট্রপতিমো. সাহাবুদ্দিন চুপ্পু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়