স্বাস্থ্য টিপস
শুষ্ক ত্বকের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন
ডা. সিরাজাম মুনিরা

গ্রাফিকস: আগামীর সময়
শীত কিংবা আবহাওয়ার পরিবর্তনে ত্বকের শুষ্কতা বাড়তে পারে। তবে অনেক সময় আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসের কারণেও ত্বক অতিরিক্ত শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। তাই সঠিক যত্নের পাশাপাশি ত্বকের ক্ষতি করে এমন কিছু সাধারণ ভুল এড়িয়ে চলাও জরুরি।
শুষ্ক ত্বকের যত্নে যেসব ভুল করবেন না
- বেশি গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল বা সেবাম দূর করে দেয়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে। তাই গোসলের জন্য কুসুম গরম পানি ব্যবহার করুন
- অতিরিক্ত সাবান কিংবা ক্ষারযুক্ত ক্লিনজার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কমিয়ে দেয়। তাই মৃদু ও ময়েশ্চারাইজিং ক্লিনজার ব্যবহার করা ভালো
- শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার অত্যন্ত জরুরি। গোসলের পর ত্বক পুরোপুরি শুকানোর আগেই ময়েশ্চারাইজার লাগানো উচিত
- ত্বকের মৃত কোষ দূর করতে ঘন ঘন স্ক্রাব করলে ত্বকের সুরক্ষাস্তর ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শুষ্কতা ও জ্বালাপোড়া বাড়ে
- শুষ্ক ত্বকেও সূর্যের অতিবেগুনি রশ্মি ক্ষতিকর প্রভাব ফেলে। তাই প্রতিদিন অন্তত SPF 30 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন
- অতিরিক্ত সুগন্ধিযুক্ত প্রসাধনী শুষ্ক ও সংবেদনশীল ত্বকে অস্বস্তি বা জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। তাই সুগন্ধিবিহীন পণ্য বেছে নিন
শুষ্ক ত্বকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তর অক্ষুণ্ণ রাখা এবং নিয়মিত আর্দ্রতা বজায় রাখা। সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
লেখক : মেডিকেল অফিসার, শেফা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার।



