ত্বকের সৌন্দর্যের অন্যতম শর্ত উজ্জ্বলতা নয়, আর্দ্রতা। এতে
ত্বক দেখায় কোমল ও প্রাণবন্ত। একে ধরে রাখার উপায় জানাচ্ছেন তুলি রহমান
হাইড্রেশন আর ময়েশ্চার— শব্দ দুটি আমরা প্রায়
একই অর্থে ব্যবহার করি; কিন্তু এ দুয়ের মধ্যে সামান্য পার্থক্য আছে। রূপবিশেষজ্ঞ শোভন
সাহা বললেন, ‘হাইড্রেশন বলতে ত্বকের পানির পরিমাণ বোঝায়। আর ময়েশ্চারাইজিংয়ের মূল কাজ
হলো সেই পানি হারিয়ে যেতে না দেওয়া এবং ত্বকের প্রতিরক্ষাব্যবস্থাকে সহায়তা করা। ত্বকের
ওপরের স্তরে থাকা প্রাকৃতিক লিপিড বা চর্বিজাতীয় উপাদান, পানি ও অন্যান...